সোমা দাসের চাকরি বহাল কোন যুক্তিতে, প্রশ্ন আইনজীবীদের একাংশের

যেখানে পুরো ৪টি প্যানেল দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে, সেখানে সোমার চাকরি থাকে কীভাবে? প্রশ্ন কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলে SSC’র মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির(School Teachers Recruitment Scam) ঘটনায় এদিন চাঞ্চল্যকর রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) স্পেশ্যাল ডিভিশন বেঞ্চ। দেশের শীর্ষ আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদিকে নিয়ে সেই স্পেশ্যাল ডিভিশন বেঞ্চ গঠিত হয়েছিল। সেই বেঞ্চই এদিন রায় দিয়ে ২৫,৭৫৩জনের চাকরি কেড়ে নিয়েছে। এদিন বেঞ্চ মোট ৪টি প্যানেল বাতিল করেছে। এই ৪টি প্যানেল হল ২০১৬ সালের নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেনীর শিক্ষক-শিক্ষিকাদের ২টি প্যানেল এবং Group-C ও Group-D’র শিক্ষাকর্মীদের ২টি প্যানেল। কিন্তু রায়ে এটাও বলা হয়েছে, ক্যান্সারে আক্রান্ত সোমা দাসের(Soma Das) চাকরি বহাল থাকছে মানবিক কারণে। আর সেই বিষয়টিকে নিয়েই এখন প্রশ্ন তুলছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীদের(Lawyers) একাংশ। তাঁদের দাবি, যেখানে পুরো ৪টি প্যানেল দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে, সেখানে সোমার চাকরি থাকে কীভাবে? শুধুমাত্র মানবিক কারণে কী এই চাকরি বহাল রাখা যায়? যাদের চাকরি গিয়েছে তাঁদের বাড়িরও অনেক সদস্য ক্যান্সারে আক্রান্ত। তাহলে মানবিক কারণে তাঁদের চাকরি কেন বহাল রাখা হল না!

যে সোমা দাসকে নিয়ে এই প্রশ্ন উঠেছে, তিনি বীরভূম জেলার রামপুরহাট মহকুমার নলহাটির বাসিন্দা। ২০১৯ সাল থেকে চাকরির দাবিতে আন্দোলনে পথে নামেন তিনি। আর পাঁচজনের মতোই হকের দাবিতে লড়ছিলেন। এরইমধ্যে এক সংবাদমাধ্যমে তিনি জানান, তাঁর লড়াই শুধু চাকরির জন্যই নয়, তাঁকে লড়াই করতে হচ্ছে তাঁর শরীরে বাসা বাঁধা ক্যান্সারের সঙ্গেও। সোমার সেই কথা কানে যায় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনিই স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করেন। সোমাকে শিক্ষকতার চাকরির বদলে অন্য সরকারি চাকরির প্রস্তাব দেন। তবে সোমা তাতে রাজি হননি। এরপরই হাইকোর্টের তরফে নবান্নে অনুরোধ জানানো হয়। মানবিক দিক খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলে কোর্ট। শিক্ষা দফতর এসএসসিকে জানায়। এরপরই ২০২৩ সালের ১২ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় সোমা দাসের চাকরির বিষয়টিতে সিলমোহর পড়ে। নিয়োগ পান সোমা। এদিন সেই সোমার চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদি বেঞ্চ। আর সেই নির্দেশই এখন প্রশ্নের মুখ।

প্রশ্ন কোথায়? আইনজীবীদের একাংশের দাবি, সোমার চাকরি ১ দিনে হয়নি। কলকাতা হাইকোর্টের অনুরোধে রাজ্যের শিক্ষা দফতর SSC-কে জানিয়েছিল বিষয়টি মানবিকতার খাতিরে দেখতে। তার জেরেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সোমা দাসের চাকরির বিষয়টিতে সিলমোহর পড়ে। এখন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে পদ বাড়িয়ে নিয়োগ দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভা নিয়েছিল তাকে আদালত কীভাবে অবৈধ আখ্যা দিচ্ছে। যদি সেটা অবৈধ হয় তাহলে সোমার নিয়োগও অবৈধ। শুধুমাত্র মানবিক কারণে তো কাউকে চাকরি দেওয়া যায় না। আর একা সোমা ক্যান্সারে আক্রান্ত নয়। এদিন যে ২৫,৭৫৩জনের চাকরি কেড়ে নেওয়া হল কলমের এক খোঁচায় তাঁদের বাড়িরও অনেক সদস্য ক্যান্সারে আক্রান্ত। সোমা মানবিক কারণে ছাড় পেলে এরা ছাড় পাবেন না কেন? একা সোমার প্রতিই আদালতের এই পক্ষপাতিত্ব কেন? এই সব প্রশ্ন যে শুধু মুখে মুখে ঘুরছে তাই নয়, এদিনের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে যারা তাঁরাও শীর্ষ আদালতে সোমার এই পক্ষপাতিত্বের বিষয়টি তুলে ধরবেন। উল্লেখ্য, এদিনের রায়কে রাজ্য সরকারের পাশাপাশি School Service Commission, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারা একযোগে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাতে চলেছে।

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

ঋণ আদায়ে মহিলাকে চারদিন বন্দি বানিয়ে নগ্ন করে ভিডিও বানাল ঋণদাতা সংস্থার গুন্ডারা

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি