হাইকোর্টে নিয়োগের পরীক্ষাতেও জালিয়াতি, গ্রেফতার এক

শনিবার হাইকোর্টের দুটি ভবনে পরীক্ষা চলছিল। প্রায় ৭০০ জন চাকরিপ্রার্থী ওইদিন পরীক্ষা দিতে এসেছিলেন। রবিবারও ৬৮৭ জনের পরীক্ষা রয়েছে হাইকোর্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে একের পর এক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি-সহ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার খোদ হাইকোর্টে নিয়োগের পরীক্ষায় জালিয়াতির অভিযোগ উঠল। পুলিশের দাবি, হাইকোর্টে চাকরির পরীক্ষাতেও জালিয়াতি হয়েছে। আদালতে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার কলকাতা হাইকোর্টে এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে আদালত চত্বরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম অমরচন্দ্র মণ্ডল। য়ার স্ট্রিট থানার পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। জানা গিয়েছে, শনিবার কলকাতা হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য পরীক্ষা ছিল। আর সেই পরীক্ষায় অন্য চাকরিপ্রার্থীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন অভিযুক্ত অমরচন্দ্র মণ্ডল। কিন্তু নজর এড়ায়নি পরীক্ষা হলে কর্মরত থাকা আধিকারিকদের। পরিচয় মেলানোর সময় অভিযুক্তের সঙ্গে কোনও মিল পাচ্ছিলেন না আধিকারিকরা। এরপর হাইকোর্ট প্রশাসনের সন্দেহ হয়। তারা অভিযোগ জানায় পুলিশকে। অভিযোগ পেয়েই তাকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য কলকাতা হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের পরীক্ষা চলছে। শনিবার ও রবিবার দু’দিন ধরে চলছে এই পরীক্ষা। শনিবার হাইকোর্টের দুটি ভবনে পরীক্ষা চলছিল। প্রায় ৭০০ জন চাকরিপ্রার্থী ওইদিন পরীক্ষা দিতে এসেছিলেন। রবিবারও ৬৮৭ জনের পরীক্ষা রয়েছে হাইকোর্টে। শনিবার পরীক্ষায় জালিয়াতি করার চেষ্টা করায় একজনকে গ্রেফতার করা হয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনৈতিক মহলে এই জালিয়াতির ঘটনা আবার নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা নত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের