শিয়ালদহ ইএসআই হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে মৃত্যু ১ রোগীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোর রাতে আচমকাই শিয়ালদহের ইএসআই হাসপাতালে  অগ্নিকাণ্ড।  শুক্রবার  ভোর ৫টা নাগাদ হাসপাতালের দোতলার পোস্ট অপারেটিভ এইচডি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ভস্মীভূত হয়ে যায় পোস্ট অপারেটিভ এইচডিইউ এবং পাশের  অপারেশন থিয়েটার । আর তাতেই দমবন্ধ হয়ে প্রাণ হারালেন এক রোগী। মৃতের নাম উত্তম বর্ধন।

সূত্রের খবর, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের মধ্যে প্রায় ৮০ জন রোগী ভর্তি ছিল। তবে সেইসময় সমস্ত রোগী ঘুমিয়ে থাকায় নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় হাসপাতালের  কর্তৃপক্ষ।  তাদের মধ্যে দু’জন আশঙ্কাজনক ক্যানসারের রোগীকে মানিকতলা ইএসআই হাসপাতালে সরানো হয়েছে । এদিন আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।

তিনি জানান,’ পুজোর কারণে অনেক রোগীই ছুটি পেয়ে বাড়ি ফিরেছিলেন।  সেইজন্য বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। দমকলকর্মীরা সাহসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।‘  তবে কীভাবে এই আগুন লাগল তা এখন জানা যায়নি। তদন্তে নেমেছে দমকল বিভাগ।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেল সার্জারি ওয়ার্ড থেকেই এই আগুনের সূত্রপাত হয়। ইতিমধ্যেই হাসপাতালের  কর্তৃপক্ষের তরফে জানানো, শুক্রবার হাসপাতালের বহির্বিভাগ অর্থাৎ  আউটডোর বন্ধ থাকবে। এরফলে যারা চিকিৎসার কারণে যারা  হাসপাতালে পৌঁছেছিলেন তাদেরকে বাড়ি ফিরে যেতে হচ্ছে।  

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল