বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে পালাবদল হওয়ার পর থেকেই বদলেছে রাজনৈতিক পরিস্থিতি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে যে নিরাপত্তা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। সরেছে জেড প্লাস নিরাপত্তা। এমনকি তাঁর  বাড়ি ‘শান্তিনিকেতনের’ সামনে থেকে সরানো হয়েছে পুলিশের ব্যারিগেট। তার পরেই ঘটেছে  আক্রান্ত হওয়ার  একাধিক ঘটনা। এবার নিরাপত্তার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ।     

অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য সোমবার (২৮ সেপ্টেম্বর) আদালতে  দ্রুত শুনানির আবেদন করেছেন। তিনি বলেছেন, ‘আমার মক্কেল প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভার নির্বাচনের আগে তিনি জেড প্লাস নিরাপত্তা পেতেন। নির্বাচনের পরে তাঁর নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হয়েছে। বেশ কয়েক বার আক্রান্ত হয়েছেন। বর্তমানে কোনও নিরাপত্তা নেই। শুধু কয়েক জন হাউস গার্ড রয়েছেন। বিষয়টি নিয়ে দ্রুত শুনানি করা হোক।’ আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। শুনানি হবে আগামী ৬ অক্টোবর। 

আরও পড়ুন: গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

উল্লেখ্য, ১০ বছরেরও বেশি সময় ধরেঅ ভিষেককে ঘিরে থাকত ‘জেড প্লাস’ নিরাপত্তা বলয়। তবে বঙ্গে পালাবদল হওয়ার পর থেকেই ধীরে ধীরে কমেছে অভিষেকের নিরাপত্তা।   তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদের জন্য বরাদ্দ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এবং বিশেষ পাইলট কারের সুবিধাও সরিয়ে নেওয়া হয়। সাংসদরা  কেন্দ্রীয় সরকারের যে নিরাপত্তা পেয়ে থাকেন সেইটুকুই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তার পরেই সোনারপুর গিয়ে আক্রান্ত হন অভিষেক। ডিম হামলার শিকার হন তিনি। 

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির