২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দুয়ারে সরকার’ এর মতোই সুপার-ডুপার হিট রাজ্য সরকারের নয়া কর্মসূচি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। গত ২ অগস্ট থেকে শুরু হওয়া শিবিরে মাত্র ২৬ দিনেই কোটি মানুষ নিজেদের পাড়ার সমস্যা নিয়ে হাজির হয়েছেন। আর ওই বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফুর্তভাবে এগিয়ে আসাকে বিরাট জয় হিসাবেই দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার (২৯ অগস্ট) সমাজমাধ্যমে এক ভিডিও  পোস্ট করে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে বিপুল সাড়ার বিষয়টি উল্লেখ করে শিবিরে জড়িত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট। আর ওই ভোটের কথা মাথায় রেখে প্রতিটি পাড়ার সমস্যা সমাধানের ক্ষেত্রে অভিনব কর্মসূচি হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাড়ায়-পাড়ায় কি সমস্যা রয়েছে এবং কোন সমস্যা অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান হওয়া উচিত, তা ঠিক করার দায়িত্ব জনতা জনার্দনের হাতেই ছেড়েছেন। প্রতিটি বুথের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা। অর্থা‍ৎ রাজ্যে খরচ করা হবে ৮ হাজার কোটি টাকা।  কর্মসূচির অংশ হিসেবে সরকারি পাড়ায়-পাড়ায় শিবির করছেন। গত ২৬ দিনে ব্যাপক সাড়া মিলেছে শিবিরগুলিতে।

এদিন সকালে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক ভিডিও পোস্টে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ এর শিবিরে ব্যাপক সাড়া পাওয়ার কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘অত্যন্ত গর্বের এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মাত্র ২৬ দিনে বাংলার ১ কোটিরও বেশি মানুষ রাজ্যজুড়ে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর প্রায় ১৪ হাজার ৫০০টি শিবিরে এসে তাঁদের এলাকার সমস্যার নিরসনের লক্ষ্যে অংশগ্রহণ করেছেন। এই আর্থ-সামাজিক উন্নয়ন উদ্যোগে বাংলার সাধারণ পুরুষ ও মহিলাদের এই অভূতপূর্ব এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই রাজ্যে প্রচলিত গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সুশাসন সংস্কৃতিকে আরও শক্তিশালী এবং প্রাণবন্ত করে তুলেছে।’ কর্মসূচি সফল হওয়ায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘সমস্ত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং অন্যান্য কর্মচারী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য নিরলসভাবে কাজ করেছেন। আমাদের মা- মাটি-মানুষের সরকার আপনাদের প্রতি দায়বদ্ধতা আরও সুনিশ্চিত করতে এবং আপনাদের সমস্যার আশু সমাধানে সবসময় আপনাদের পাশে আছে ও আগামী দিনেও থাকবে। কথা দিলাম।’

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প