‘‌সবাই অভ্যাস করুন আইন মেনে চলুন’‌, কড়া বার্তা দিলেন দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার একাধিক ইস্যুতে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। আজ, বুধবার প্রাতঃভ্রমণ করতে এলে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শারীরিক ব্যায়াম করার পর একাধিক ইস্যুতে তাঁকে প্রশ্ন করা হয়। আর তখনই প্রত্যেকটি প্রশ্নের জবাব দিয়েছেন এই দাবাং নেতা। ইদ থেকে শুরু করে প্রশান্ত বর্মণ সব বিষয়েই নিজের মতামত তুলে ধরেছেন মন্ত্রী। তা কারও খারাপ লাগতেই পারে, কিন্তু কড়া বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। তবে তাঁর বক্তব্য নিয়ে এখনও কেউ বিতর্ক তৈরি করেনি।

এদিকে পশ্চিমবঙ্গে সরকার বদলের পর থেকেই অনুপ্রবেশকারীদের এই রাজ্য থেকে তাড়াতে শুরু হয়ে গিয়েছে ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ প্রক্রিয়া। আর এই মেগা পুশব্যাক অ্যাকশন নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী। আজ দিলীপ ঘোষ কড়া ভাষায় বলেন, ‘‌বাংলাদেশিরা কেন্দ্রীয় সরকারের দেওয়া সব ধরনের সুবিধা নিচ্ছে। গরিবদের কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধাও তারা পাচ্ছে। এতকাল তাদের আধার কার্ড, ভোটার আইডি দিয়ে ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ভাল হয় যদি তারা স্বেচ্ছায় নিজেদের দেশে ফিরে যায়, না হলে সরকার বাধ্য হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’‌

অন্যদিকে ইদের নামাজ নিয়ে এখন নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে পশু হত্যা থেকে শুরু করে রাজপথে নামাজ পড়া নিয়ে দিলীপ ঘোষের সাফ কথা, ‘‌ইদ নিয়ে সরকারের নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছুই নেই। পশু হত্যার ক্ষেত্রে যে আইন আছে সেটাই আমরা মানুষকে জানিয়েছি। আইন না মানলে আমরা ব্যবস্থা নেব। পশ্চিমবঙ্গে আইন ছিল না। বেশ কয়েকটা প্রজন্ম আইনের শাসন কি জানে না। সবাই অভ্যেস করুন আইন মেনে চলুন। এটাই নিয়ম। বাংলাদেশ বানিয়ে দেওয়া হয়েছে। ওখানে কোনও আইন নেই এখানেও কোন আইন নেই এটা চলবে না।’‌

এছাড়া নবান্ন সূত্রে খবর, অবৈধ অনুপ্রবেশকারীদের আটকে রাখার জন্য রাজ্যজুড়ে যুদ্ধকালীন তৎপরতায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির কাজ চলছে। আর গতকালই আদালত থেকে জামিন পেয়ে যান অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ। এই নিয়ে প্রশ্ন করা হলে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের কড়া জবাব, ‘‌এদের সবার সঙ্গে পুলিশের সেটিং আছে। আমিও বলেছি, তখন বলছে পাওয়া যাচ্ছে না। পরে দেখছি একসঙ্গে চা খাচ্ছে। তার মানে কি এইরকম সবাইকে অ্যাক্সিডেন্ট করতে হবে ধরা পড়ার জন্য। ছাড়া পেয়ে গেলে কী খুন করে দেবে? সেই দিন চলে গিয়েছে। সবাই সুরক্ষিত আছে। যদি আরজি করের ফাইল খোলা হতে পারে, আবার বিচার শুরু হতে পারে তাহলে সব হতে পারে।’‌

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে