শেষ দিন! দুপুর থেকেই ঢল নামতে শুরু করল নবমীতে

দুপুর থেকেই ঢল নামতে শুরু করেছে দর্শনার্থীদের। গতকাল রাতের বৃষ্টিতে ‘মাটি’ হয়েছে মজা। তাই ফের আজ দুপুর থেকেই নামছে ঢল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ওরে নবমী নিশি হৈল অবসান গো/ শুনেছি দারুণ তুমি না রাখ সতের মান’। রাত ফুরোলেই মেয়ে কৈলাসে চলে যাবে, তাই কাঁদছেন হিমালয় জায়া মেনকা। বাঙালির কাছে দুর্গা (DURGA) মেয়ে হিসেবেই আরাধ্যা। এই উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। উল্লেখ্য, ৩ অক্টোবর বিকেল ৪টা ৩৭ মিনিট থেকে শুরু হয়ে গিয়েছিল নবমী তিথি। তা ছিল ৪ অক্টোবর দুপুর ২টো ২০ মিনিট পর্যন্ত। মানে এখন দশমী তিথি। তবু দর্শনার্থীরা তিথি’কে ধরে নিয়েছেন দিন হিসেবেই। মানে আজই শেষ দিন। আগামিকাল বিসর্জন। আর মঙ্গলবার দুপুর থেকেই দেখা গেল জনতার ঢল নামছে রাজপথ থেকে অলিগলিতে। উদ্দেশ্য একটাই, প্যাণ্ডেল হপিং।  

মনখারাপ বাঙালি’র। দেখতে দেখতে উৎসব শেষ। এবারের পুজোতে প্রথম থেকেই ভিলেন ছিল বৃষ্টি। ষষ্ঠী থেকে নবমী সকাল পর্যন্ত প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাত। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে বজ্রপাতও। কয়েক পশলা বৃষ্টি মনখারাপ করেছিল বাঙালির। সেই মন খারাপ নিয়েই চলেছে প্যাণ্ডেল হপিং। মঙ্গলবারেও বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে এমনটাই। তবু এদিন সকালের পরে দেখা গিয়েছে রোদের ঝলক।

আর তাই দুপুর থেকেই ঢল নামতে শুরু করেছে দর্শনার্থীদের। গতকাল রাতের বৃষ্টিতে ‘মাটি’ হয়েছে মজা। তাই ফের আজ দুপুর থেকেই নামছে ঢল। শ্রীভূমি, দমদম পার্ক, নাকতলা উদয়ন সংঘ, সুরুচি সংঘ, সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা অগ্রণীতে বাড়ছে জনতার ঢল। কেও কেও সাবধানী হয়ে এনেছেন ছাতা এবং রেনকোট। কেও বা আনেননি কিছুই। বৃষ্টির সময়, তাই হাওয়া অফিস থেকে বজ্রপাত সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। বিদ্যুৎ দফতরও দুর্ঘটনা এড়াতে সচেতন থাকার পরামর্শ দিয়েছে।

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস