পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে এমন অভিজ্ঞতার মুখে পড়তে হবে, তা হয়তো ভাবেননি গুরগাঁওয়ের বাসিন্দা সিয়া। গল্ফ কোর্স রোডে বাইক চালানোর সময় একটি গাড়ি তাঁকে বার বার পিছু ধাওয়া করছিল বলে অভিযোগ। পরিস্থিতি এড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।

 

View this post on Instagram

 

অভিযোগ, আচমকাই তাঁর বাইকের সামনে এসে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের জেরে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান সিয়া। কয়েক মিটার পর্যন্ত রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয় তাঁর বাইকটিকেও। দুর্ঘটনার পর গাড়িটি না থেমেই পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। সিয়া ‘rebelwheels_sia_’ নামে ইনস্টাগ্রামে একটি পেজ চালান। তাঁর দাবি, নিজের Aprilia RS 457 বাইক নিয়ে কয়েক জন বন্ধুর সঙ্গে গল্ফ কোর্স রোড দিয়ে যাওয়ার সময় একটি গাড়ি তাঁদের পিছু নিতে শুরু করে। গাড়িতে থাকা কয়েক জন তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বাইক থামাতে বলেন বলেও অভিযোগ। সিয়ার আরও দাবি, গাড়িতে থাকা ব্যক্তিদের আচরণ দেখে তাঁদের মদ্যপ বলে মনে হয়েছিল। তিনি গাড়িটিকে দূরে থাকতে বললেও পরিস্থিতি বদলায়নি। বরং গাড়িটি বার বার তাঁর বাইকের কাছে আসার চেষ্টা করে। পিছনে থাকা এক বন্ধু তাঁকে আড়াল করে গাড়িটিকে আটকানোর চেষ্টা করেন।

আরও পড়ুনঃ পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

অভিযোগ, শেষ পর্যন্ত গাড়ির চালক বাইকের সামনে ঢুকে পড়ার চেষ্টা করলে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর সিয়ার এক বন্ধু গাড়িটির পিছু ধাওয়া করে একটি সিগন্যালে থামান। কিন্তু চালক দায় অস্বীকার করে ফের চলে যান বলে অভিযোগ। গোটা ঘটনা বাইকে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিয়ো প্রকাশ করে গুরগাঁও পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন সিয়া। গাড়ির নম্বর এবং নথিভুক্ত মালিকের নামও জানিয়েছেন তিনি। ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি উঠেছে। 

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও