দল ছাড়তে চান তৃণমূল বিধায়ক সমীর পাঁজা, একই সুর মন্ত্রী অরূপ রায়েরও

দল ছাড়তে চেয়ে ইচ্ছে প্রকাশ করে ফেসবুকে পোস্ট করলেন হাওড়ার উদয়নারায়ণপুরের বিধায়ক এবং হাওড়া গ্রামীণ এলাকার তৃণমূল সভাপতি সমীর পাঁজা৷

Share:

নিজস্ব প্রতিনিধি: দল ছাড়তে চেয়ে ইচ্ছে প্রকাশ করে ফেসবুকে পোস্ট করলেন হাওড়ার উদয়নারায়ণপুরের বিধায়ক এবং হাওড়া গ্রামীণ এলাকার তৃণমূল সভাপতি সমীর পাঁজা৷ তাঁকে সমর্থন করে একই সুর রাজ্যের মন্ত্রী অরূপ রায়েরও। দলের দুই পুরনো নেতার এমন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

শনিবার সকাল থেকে বিধায়ক সমীর পাঁজার একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে হাওড়ার উদয়নারায়ণপুরের বিধায়ক লিখেছেন, ‘হ্যাঁ আমার এই মহান নেত্রী টা আছে বলেই , আমি আজও তৃণমূল দল ছেড়ে যাইনি। কারণ কত ঝড় ঝাপটা পেরিয়ে, নানান ইতিহাস এর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে ৩৮ টা বছর মহান নেত্রীর সঙ্গে একজন সৈনিক হিসেবে কাজ করতে করতে, এখন বড়ই বেমানান লাগছে নিজেকে। কারণ আজ অবধি মিথ্যা নাটক করে দলীয় নেতৃত্বের কাছে ভালো সেজে, একটা মেকি লিডার হতে চাইনা আমি। নাহলে কবেই টা টা বাই বাই করে দল ছেড়ে চলে যেতাম আমি। আমার মতো অবিভক্ত যুব কংগ্রেসের আমল থেকে যারা আছে , তারা আদৌ কোনও গুরুত্ব পাচ্ছে কি বর্তমানে…..?? তাই আর কি, আমার যাবার সময় হল, দাও বিদায়!’

সমীর পাঁজার এমন হতাশাকে স্বীকৃতি দিয়ে তাঁকে সমর্থন করেছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ও। তৃণমূলের এই গুরুত্বপূর্ণ নেতা জানান, সমীর পাঁজা দলের সম্পদ৷ তার হতাশা দুঃখজনক। ও অন্ধের মতো দল করে৷ দলকেও পুরনো কর্মীদের মর্যাদা দেওয়ার বিষয়ে ভাবতে হবে৷ সমীর ছাড়া হাওড়ায় দল অচল বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমারও একই অবস্থা, দীর্ঘদিন দল করেছি, আমার নেতৃত্বে দল ক্ষমতায় এসেছে৷ যতদিন আমি মনে করবো দলে থাকা দরকার বা দল যেদিন মনে করবে আমিও সরে যাবো৷ যদিও সমীর পাঁজার এমন মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে দলের নেতারা তাঁর সঙ্গে কথা বলবেন। শাসকদলের এই দুই নেতার এমন ইচ্ছে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। দুই নেতার দল ছাড়ার ইচ্ছে নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও। 

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর