ফুটবল জ্বরের আঁচ, কলকাতায় কোল আলো করে জন্ম নিল ‘মেসি’

ফুটবল জ্বরের আঁচ এবার সদ্যোজাতর (New Born) নামকরণেও। কলকাতায় জন্ম নেওয়া নেওয়া এক শিশুর নাম 'মেসি' (Messi) রাখলেন তার ফুটবল ভক্ত বাবা-মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল জ্বরের আঁচ এবার সদ্যোজাতর (New Born) নামকরণেও। কলকাতায় জন্ম নেওয়া নেওয়া এক শিশুর নাম ‘মেসি’ (Messi) রাখলেন তার ফুটবল ভক্ত বাবা-মা।

কলকাতার লেডি ডাফরিন হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার জন্য ভর্তি হয়েছিলন এক হবু মা। ওই হাসপাতালের চিকিৎসকদের সহায়তায় পৃথিবীর আলো দেখেছে সদ্যোজাত। আর সেই শিশু জন্ম নেওয়ার পর বাবা-মা তার নাম রাখলেন মেসি। শুধু লেডি ডাফরিন হাসপাতাল নয়, কলকাতা মেডিক‌্যাল কলেজ, এসএসকেএম, নীলরতন সরকার মেডিকেল কলেজ-সহ একাধিক হাসপাতালে জন্ম নেওয়া সদ্যোজাত শিশুর নাম বিভিন্ন ফুটবলারের নামে রাখছেন তাদের বাবা-মা।

লেডি ডাফরিন হাসপাতাল সূত্রে খবর, মধ‌্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকার বাসিন্দা সোনি গুপ্ত নামে এক হবু মা ভর্তি হয়েছিলেন হাসপাতালে। গত নভেম্বর মাসের শেষ সপ্তাহে তৃতীয় সন্তানের জন্ম দেন তিনি। ওই হাসপাতালের চিকিৎসক রাজেশ বিশ্বাস তাঁর সিজার করেন। সিজার করার সময় তাঁর সহকারী ছিলেন ডা. সুশাং লামা। সিজারের সময় গর্ভে থাকা অবস্থায় ওই শিশু প্রায় কুড়ি বার লাথি মারে। এরপর সদ্যোজাত জন্ম নেওয়ার পর আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত সোনির স্বামী সন্তানের নাম রাখেন ‘মেসি’। তাঁর দাবি, তিনি আর্জেন্টিনা দলের ভক্ত তাই তাঁর সন্তান এত ‘কিক’ মেরেছেন। তাই সদ্যোজাত ‘মেসি’ না হয়ে যায় কোথায়। সোনির স্বামী জানিয়েছেন, ‘আমি নিজে আর্জেন্টিনার পাগল ভক্ত।’ মহানগরে ফুটবল সমর্থকদের মধ্যে আর্জেন্টিনা দলের বড় অংশ রয়েছে। রয়েছে ব্রাজিলের সমর্থকও। তার মাঝে মেসির নামে সন্তানের নাম রাখলেন বাবা-মা।

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫