ছুটির ১৫ মিনিট আগে এলেই অভিভাবকেরা গুনবেন জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান জীবনশৈলী মানুষকে অত্যাধুনিক করে তুলেছে। সামান্য দূরত্বেও গাড়ি ছাড়া চলাচলের উপায় দেখেনা মানুষ। ফলে কলকাতার রাস্তায় বাড়ছে যানজট। বিশেষ করে স্কুল টাইমিং-এ চোখে পড়ার মত যানজট থাকে। তবে এবার এক কড়া নিয়ম আনতে চলেছে লালবাজার। স্কুলগুলি ছুটির সময় গাড়ি নিয়ে ভিড় বাড়ান অভিভাবকেরা। ট্রাফিকের চাপ কমাতে গাড়ি নিয়ে অভিভাবকদের স্কুলে আসার নিয়ম বেঁধে দিল পুলিশ।

অনেকসময় ছুটির ঘণ্টাখানেক আগে থেকে গাড়ি নিয়ে চলে আসেন অভিভাবকেরা। দীর্ঘ সময় পার্কিং করে রাখেন। ফলে স্কুল লাগোয়া রাস্তায় ছুটির সময় যানজট সৃষ্টি হয়। ট্রাফিকের চাপ বাড়ে। এবার থেকে ছাত্রছাত্রীদের স্কুল থেকে নিয়ে যাওয়ার জন‌্য অভিভাবকদের গাড়িগুলিকে ১৫ মিনিট ছাড় দেওয়া হয়েছে। ছুটির ১৫ মিনিট আগে তাঁরা আসবেন। ছুটি হলে গাড়িতে বাচ্চাদের নিয়ে বেরিয়ে যাবেন। ১৫ মিনিটের আগে এলেই গুনতে হবে ৫০০ টাকা জরিমানা, এমনটাই খবর লালবাজার সূত্রে।

দক্ষিণ কলকাতায় এই সমস্যা বেশি বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ এক আধিকারিক। তিনি জানান, দক্ষিণ কলকাতায় অনেক বড় বড় স্কুল রয়েছে। সেখানে বেশিরভাগ পড়ুয়ারা প্রাইভেট গাড়িতে যাতায়াত করে। সেই তুলনায় উত্তর কলকাতায় পুলকারে যাতায়াত করে পড়ুয়ারা। ইতিমধ্যেই বেশ কিছু অভিভাবককে জরিমানা গুনতে হয়েছে। তাতে দক্ষিণ কলকাতার সংখ‌্যা বেশি বলে জানা গিয়েছে।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির