LIVE: অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করল হাইকোর্ট, ফেরাতে হবে বেতনের টাকা

সিবিআই দফতর নিজাম প্যালেসে পৌছলেন পরেশ অধিকারী। বৃহস্পতিবারের পর শুক্রবার ফের শিক্ষা প্রতিমন্ত্রীকে তলব করে সিবিআই।

Share:

সন্ধ্যে ৬টার আপডেট: দীর্ঘ ৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও জিজ্ঞাসাবাদ চলছে শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। সিবিআই দফতর নিজাম প্যালেসে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। 

৩টে ৫০ মিনিটের আপডেট: অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগের জন্য বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুক্রবার আদালতে নিয়োগের সেই বিজ্ঞপ্তিকে ভুয়ো বলল সংশ্লিষ্ট মামলাকারীরা। একইসঙ্গে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে জানান মামলাকারীরা। ‘বিজ্ঞপ্তিতে কেন লেখা হয়েছে যে মামলার ওপর চাকরির ভাগ্য নির্ভর করবে’? আদালতে প্রশ্ন তোলেন মামলাকারীরা। সরকারের তরফে আদালতে জানানো হয়েছে, ‘র‍্যাঙ্ক জাম্প করার জন্য যারা চাকরি পাননি, তারা চাকরি পাবেন’। ‘মামলাকারীদের চাকরি দিয়ে তদন্ত বন্ধ করতে চাইছে রাজ্য। ভুয়ো নিয়োগ বাতিল হলে বাকিরা এমনিতেই চাকরি পাবে। তার জন্য অতিরিক্ত পদ তৈরি করার প্রয়োজন নেই,’ দাবি মামলাকারীদের।

১২টা ৭ মিনিটের আপডেট: হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে ৭ জুনের মধ্যে প্রথম কিস্তির টাকা ফেরত দিতে হবে অঙ্কিতা অধিকারীকে। ২০১৮ সালে ‘শিক্ষক’ হিসাবে কাজে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত যত টাকা  বেতন পেয়েছেন তা দুটি কিস্তিতে ভাগ করে প্রথম কিস্তির টাকা ৭ জুনের মধ্যে ফেরত দিতে হবে মন্ত্রী-কন্যাকে।  একইসঙ্গে আদালতের আরও নির্দেশ, এখন থেকে অঙ্কিতা নিজেকে শিক্ষক হিসাবে পরিচয় দিতে পারবেন না। 

১২টার আপডেট: পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে চাকরিতে যোগ দানের পর থেকে এখনও পর্যন্ত যে বেতন পেয়েছেন, দুটি কিস্তিতে তা ফেরত দিতে হবে আদালতে, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

১১টা ৫০ মিনিটের আপডেট: শুক্রবার শুনানির সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, তিনি যে স্কুলে চাকরি করছিলেন, সেই স্কুলে কি এখনও চাকরি করছেন? আদালতের নির্দেশের পর অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নেয়নি এসএসসি, সেই প্রশ্ন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

১০টা ৫৪ মিনিটের আপডেট: এসএসসি অফিসের মেন সার্ভার অফ করে বিছিন্ন করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। যাতে কেউ কোথাও থেকে কোনও ভাবে সেটা ব্যবহার করতে না পারে। সার্ভারের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি কম্পিউটারের সংযোগও এদিন বিচ্ছিন্ন করে দেন সিবিআই আধিকারিকরা।

১০টা ৩৭ মিনিট: সিবিআই দফতর নিজাম প্যালেসে  পৌঁছলেন স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। গাড়ি থেকে নেমে সিবিআই দফতরে ঢুকে যান মন্ত্রী। বৃহস্পতিবারের পর শুক্রবার শিক্ষা প্রতিমন্ত্রীকে আবার তলব করেছিল সিবিআই। সেই তলবের প্রেক্ষিতে এদিন নিজাম প্যালেসে হাজির হন তিনি।  ১১টার আগেই তিনি পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে। 

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব করল সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আগামী সপ্তাহে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

বৃহস্পতিবার রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ সিবিআই দফতর নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। নিজাম প্যালেস থেকে বেরিয়ে এমএলএ হস্টেল যান তিনি। ওইদিন তাঁকে প্রায় ৩ ঘণ্টা ধরে দু দফায় জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।  বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ না হওয়ায় শুক্রবার আবার তাঁকে তলব করল সিবিআই। শুক্রবার সকাল ১১টার পর তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়