ভার্চুয়াল শুনানিতে জামিনের আবেদন পার্থর

ভার্চুয়াল শুনানিতে জামিনের আবেদন করলেন পার্থ চট্টোপাধ্যায়। যে কোনও শর্তে পার্থকে জামিন দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভার্চুয়াল শুনানিতে জামিনের আবেদন করলেন পার্থ চট্টোপাধ্যায়। যে কোনও শর্তে পার্থকে জামিন দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী। প্রয়োজনে বাড়িতে রেখে নজরদারি চালানো হোক বলে আর্জি জানিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। 

বুধবার ইডির বিশেষ আদালতে ভার্চুয়াল শুনানিতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। সেই শুনানির সময় পার্থর আইনজীবীরা জামনের আর্জি জানান। জামিনের আবেদন করার পাশাপাশি এদিন পার্থের নানা শারীরিক অসুস্থতার কথাও আদালতকে জানান তাঁর আইনজীবী। আদালতে পার্থর আইনজীবী জানান, প্রাক্তন মন্ত্রীর রক্তাল্পতার সমস্যা রয়েছে। হিমোগ্লোবিন কম। ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি। পার্থের শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে বলে আদালতকে জানিয়েছেন আইনজীবীরা। পাশাপাশি পার্থের শিরদাঁড়াতেও সমস্যা রয়েছে বলে এদিন আদালতে জানান তাঁরা।

বুধবার আদালতে পার্থের আইনজীবীরা দাবি করেন, ‘ওঁর বা়ড়ি থেকে তো টাকা বা এলআইসি কিছুই পাওয়া যায়নি। এমনকি, তদন্তে যে সমস্ত ভুয়ো সংস্থার কথা উঠে এসেছে তার মালিকানা বা শেয়ারও ওঁর নামে নয়।’ অন্যদিকে এদিন পার্থ চট্টোপাধ্যায় আদালতে সশরীরে হাজিরা দেওয়ার ইক্সচ্ছে প্রকাশ করেন। তিনি আদালতে জানান, ভার্চুয়ালি নয়, তিনি কোর্টে সশরীরে হাজিরা দিতে চান। প্রাক্তন মন্ত্রী বলেন, ‘আদালতে সশরীরে হাজির হওয়া আমার মৌলিক অধিকার।’

আদালতে পার্থের আইনজীবীদের যুক্তির পাল্টা যুক্তি দিয়ে ইডির আইনজীবীরা এদিন আদালতে বলেন, আরও ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। অন্তত ১০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও আতশকাচের তলায়। ইডির আইনজীবী জানান, তদন্তে জানা গিয়েছে যে ওই সব ভুয়ো সংস্থায় ‘ডামি ডিরেক্টর’ তৈরি করা হত। আদালতে এখনও শুনানি পর্ব চলছে।

ইবোলা ভাইরাসে বিপর্যস্ত কঙ্গো, মৃত্যু ২ হাজার ৬৪২

প্রশিক্ষণের অছিলায় ডেকে নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ, পকসো মামলা দায়ের ড্রোনাচার্যজয়ী কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

‘আমাদের বিষয়ে নাক গলাবেন না’, ‘ডন ৩’ কাণ্ডে ইম্পাকে কড়া হুঁশিয়ারি রণবীরের

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল