মুখ্যসচিবের অনুমোদন ছাড়াই চলবে পার্থ জামিনের শুনানি, জানাল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগ দুর্নীতি মামলায়  সিবিআইয়ের  হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের  প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ  চট্টোপাধ্যায়। আর এই গ্রেফতারির পর থেকেই একাধিকবার জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ  হয়েছিলেন পার্থ।  তবে মেলেনি জামিন। এই আবহে শুক্রবার আদালতের তরফে জানান হয়েছে, মুখ্যসচিব বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই হবে পার্থর জামিনের শুনানি।

এদিন এমনই নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয় পার্থ জামিন নিয়ে সিবিআইয়ের কোথায় অসুবিধা রয়েছে, তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। বলা বাহুল্য, নিয়োগ দুর্নীতি মামলার পার্থ ছাড়াও গ্রেফতার হয়েছিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিন্হা সহ এগারো জন। তবে বর্তমানে তারা সকলেই জামিন পেয়েছেন। কিন্তু এখন জেল বন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

এই নিয়ে সম্প্রতি সিবিআই আদালতে জানান, ‘রাজ্যের মুখ্যসচিবের অনুমোদন ছাড়া কোন সরকারি আধিকারিকের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া  শুরু করা যাবে না।’  তবে রাজ্যপাল এবং স্পিকার অনুমোদন দিলেও   রাজ্যের মুখ্যসচিব এ নিয়ে নিজের অবস্থান জানাননি। এরফলে পার্থ জামিন নিয়ে শুনানি হয়নি কলকাতা হাইকোর্টে। এই আবহে শুক্রবারের শুনানি শেষে বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, কারও অনুমতির ছাড়াই হবে পার্থ জামিনের শুনানি। আগামী ২৮ অগস্ট হবে এই মামলার পরবর্তী শুনানি।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল