নিজাম প্যালেসে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়, শুরু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া

বুধবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে তাঁকে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে এদিন সন্ধ্যে ৬টার মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজাম প্যালেসে পৌঁছলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বুধবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে তাঁকে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে এদিন সন্ধ্যে ৬টার মধ্যে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু নিয়ম মেনে মামলা দায়ের না হওয়ায় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ কোনও নির্দেশ দেয়নি। ফলে আগের নির্দেশ বহাল থাকায় এদিন সিবিআই দফতরে হাজিরা দিতে এলেন পার্থ চট্টোপাধ্যায়।

এদিন ৬টা বাজতে প্রায় ঘণ্টাখানেক বাকি থাকতে নাকতলার বাড়ি থেকে সিবিআই দফতরের উদ্দেশে রওনা দেন পার্থ বাবু। গাড়িতে চেপে লেক গার্ডেন্স হয়ে রাসবিহারী অ্যভিনিউ ধরে নিজাম প্যালেসে এসে পৌঁছন তিনি। মন্ত্রীর আগমন ঘিরে নিজাম প্যালেসে জোরদার করা হয় নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সুরক্ষা বলয় তৈরী করেন সিবিআই দফতরে।

উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় নিজাম প্যালেসে পৌঁছনোর আগেই আদালতের নির্দেশে নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসার মুখোমুখি হতে হাজির হন এসএসসি-র উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যের মধ্যে চার জন। এদিন ৪ টে বাজার আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা। এর পর একে একে পৌঁছন অলোক সরকার, সুকান্ত আচার্য এবং প্রদীপ বন্দ্যোপাধ্যায়।  কলকাতা হাইকোর্ট তাঁদের বিকেল ৪ টের মধ্যে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল।  উল্লেখ্য, বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখে ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে বহাল রেখে বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। এই মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সিঙ্গল বেঞ্চের রায়কে ডিভিশন বেঞ্চ বহাল রাখে। একই সঙ্গে মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চেই ফিরিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। এর পর সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন বুধবার সন্ধ্যে ৬টার মধ্যে সিবিআই দফতরে হাজির হতে হবে। যদিও এর পর আবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে যান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু সেই মামলা নিয়ম মেনে না হওয়ায় নির্দেশ দিতে অস্বীকার করেন বিচারপতি।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়