শৌচাগার থেকে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ, ট্রপিক্যাল হাসপাতালে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে  ঘটল অস্বাভাবিকভাবে রোগী মৃত্যু । বৃহস্পতিবার গভীর রাতে  ট্রপিকাল মেডিসিনের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে রোগীর ঝুলন্ত দেহ। প্রাথমিকভাবে  এই ঘটনাকে আত্মহত্যা বলে অনুমান কড়া হচ্ছে। বৃহস্পতিবার রাতে এই মৃত্যুর ঘটনায় ট্রপিক্যাল মেডিসিনে  ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৩২ বছর বয়সী ওই যুবক জ্বর নিয়ে সোমবার  ভর্তি হয়েছিলেন। আচমকাই বৃহস্পতিবার তাঁর দেহ শৌচাগার থেকে উদ্ধার হয়। ইতিমধ্যেই  বউবাজার থানার পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওই যুবকের মৃত্যুর খবর পরিবারকে জানান হয়েছে। কি করে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।

যুবকের এই রহস্যমৃত্যু নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই যুবক আত্মহত্যা করেছেন। তখন প্রশ্ন উঠছে, কি করে সকলের নজর এড়িয়ে  শৌচাগারে গিয়ে ওই যুবক আত্মহত্যা করল। এই ঘটনায় রোগীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।  ইতিমধ্যেই হাসপাতালের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই রোগীর পরিবারের সঙ্গে কথাবার্তা বলছে হাসপাতাল। এই ঘটনার জেরে হাসপাতালের ভর্তি থাকা রোগীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

ময়নাগুড়ির বসুনিয়া বাড়ির পুজোয় ঘোড়ার গাড়িতে প্রতিমা আসত বাংলাদেশের রংপুর থেকে

বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে চান? পাতে রাখুন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার

আজকের রাশিফল: বাড়ির বাইরে পা রাখার আগে জানুন কেমন কাটবে দিনটি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ