প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিধানসভার বিশেষ অধিবেশন থেকে বুধবার (১২ অগস্ট) বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন বিধায়কদের জন্য দিলেন বিরাট সুখবর।  প্রাক্তন বিধায়কদের  চিকিৎসা ভাতা বাড়ছে বলেই ঘোষণা করেছেন। সেই সঙ্গেই আরও বড় সুখবর দিয়ে জানিয়েছেন প্রাক্তন বিধায়কদের পেনশনের অঙ্কও বাড়ছে। 

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন,  প্রাক্তন বিধায়কদের  চিকিৎসা ভাতা বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা এবং তাঁদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে। এই ঘোষণার পাশাপাশি  আগের সরকারকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তোপ দেগে বলেছেন, ‘আগের সরকার দায়িত্ব পালন করেনি।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন অগস্ট মাস থেকেই মাসে ১০ হাজার টাকা করে পাবেন তাঁরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন জানিয়েছেন, বিধায়কদের সুভাষচন্দ্র বসুর নামে সেবাকেন্দ্র চালু করতে হবে। তিনি বলেন,বলেন, ‘সেবা কেন্দ্র চালাতে অর্থের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে আমার দুটো শর্ত বা প্রস্তাব আছে। অধ্যক্ষ এটা দেখে নেবেন। যে বিধায়করা সেবা কেন্দ্র চালু করবেন, সেটার নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবাকেন্দ্র। আর তথ্য সংস্কৃতি দফতর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পাঠাব। এটা পালন করতে হবে। যাঁরা পালন করবেন না অর্থ পাবেন না। তিরিশ হাজার টাকা দেওয়া হবে। পরের অধিবেশন আমরা বিল আনব।’ 

আরও পড়ুন: গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস 

 শুধু ঘোষণা নয়, পার্শ্ববর্তী রাজ্য অসমের বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু। অসমকে সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ১০ কোটি দেওয়ার প্রস্তাব দিয়েছেন। 

 

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন