গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে তৈরি হওয়া এই নিম্নচাপ আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বুধবার (১২ অগস্ট) সকাল সাড়ে ৫টায় উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে নিম্নচাপটি তৈরি হয়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত একই এলাকায় অবস্থান করছিল সেটি। নিম্নচাপের সঙ্গে থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। উচ্চতার সঙ্গে সেটি দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। এই পরিস্থিতিতে বুধবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক-দু’টি জায়গায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে এবং লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেই জায়গাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। ওই দিন বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এক-দু’টি জায়গায় ২০ সেন্টিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিরদ সম্ভাবনা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

উত্তরবঙ্গেও বৃষ্টি থেকে রেহাই নেই। বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিঙে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। বৃহস্পতিবার হাওয়ার গতি বেড়ে ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে ঘণ্টায় ৭০ কিলোমিটারে। এই পরিস্থিতিতে ১২ থেকে ১৫ আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা ও হলদিয়া বন্দরে স্থানীয় সতর্কতা সংকেত নম্বর ৩ জারি রয়েছে। সাগরদ্বীপ বন্দরে রাখা হয়েছে সেকশনাল সিগন্যাল নম্বর ১।

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন