‘বুদ্ধ জমি চোর’, দেবাংশুর ধৃষ্টতায় ক্ষুব্ধ বঙ্গবাসী

সব সীমা ছাড়িয়ে বুদ্ধদেববাবুকে ফেসবুক পোস্টে ‘জমি চোর’ কটাক্ষ হেনে বসল তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। আর তাতেই ক্ষুব্ধ বঙ্গবাসী।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়িতে বিজয়া সম্মীলনীর মঞ্চে দাঁড়িয়ে সিঙ্গুর(Singur) নিয়ে গতকাল মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তা নিয়ে রাজ্য রাজনীতিতে এখন বেশ আলোড়ন পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীকে পাল্টা বিঁধছেন বিরোধীরা। আবার তার বিরোধীদের বিঁধছেন তৃণমূলের নেতারা। কিন্তু এই সবের মাঝে কোথাও কেউ একবারের জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের(Buddhadeb Bhattacharya) নামে কিছু বলেননি। কিন্তু সব সীমা ছাড়িয়ে বুদ্ধদেববাবুকে ফেসবুক(Facebook) পোস্টে ‘জমি চোর’ কটাক্ষ হেনে বসল তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য(Debangshu Bhattacharya)। আর সেই পোস্ট ভাইরাল হতেই দেবাংশুর বিরুদ্ধে সরব হয়েছেন বঙ্গবাসীকে। রাজ্যের একজন সৎ, শ্বাশত মুখ্যমন্ত্রীকে এভাবে আক্রমণ যে নিম্নরুচির পরিচয় সেটাই এখন দেবাংশুকে বুঝিয়ে দিচ্ছেন বঙ্গবাসী।

শিলিগুড়িতে গতকাল মুখ্যমন্ত্রী সিঙ্গুর প্রসঙ্গে বলেন, ‘কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে। টাটা চাকরি দিচ্ছে আর আমি নাকি টাটাদের তাড়়িয়েছি। কিন্তু টাটাকে আমি তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে। পলিটিক্যাল কথা এখানে বলতে চাই না। আপনারা লোকের জমি জোর করে দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি। জায়গার তো অভাব নেই। আমি জোর করে কেন জমি নেব? আমরা এত প্রোজেক্ট করেছি। কিন্তু জোর করে জমি তো আমরা নিইনি। আমি পরিষ্কার বলি এখানে যত শিল্পপতি আছে কোনও বৈষম্য নয়। আমরা চাই বাংলায় তাঁরা ইনভেস্ট করুন। এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করুন।’ ঘটনা হচ্ছে গতকাল হোক বা অতীত মমতা কোনওদিনই বুদ্ধদেববাবুকে ‘জমি চোর’ বলে আক্রমণ করেননি। এমনকি তৃণমূলের কোনও নেতাই সেটা করেননি। কিন্তু দেবাংশু সেটাই করে দেখিয়েছে।

আরও পড়ুন মুখ্যমন্ত্রী ভুল কথা বলেননি, সিঙ্গুরকাণ্ডের ব্যাখায় মেয়র

ঠিক কী বলেছে দেবাংশু? বৃহস্পতিবার সকালে ফেসবুকে দেবাংশু লিখেছে, ‘কদিন আগে নয়ডাতে একটি বিরাট বড় অট্টালিকা ভেঙে গুড়িয়ে দেওয়া হল। ওই বিল্ডিং ধুলিস্যাৎ হওয়ার জন্য দায়ী কে? সুপ্রিম কোর্ট বলেছিল নয়ডার ওই বিল্ডিং বেআইনি। এই সুপ্রিম কোর্টই বলছিল সিঙ্গুরের জমি অধিগ্রহণ বেআইনি। ঠিক যে কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বুদ্ধবাবু জমি চোর ছিলেন। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। চুরির জিনিসে কখনওই সফল ইমারত দাঁড়ায় না। চুরির জমিতে ফেঁসে গিয়েছিলেন বেচারা রতন টাটা সাহেব। সাদা ধুতির আড়ালে লুকিয়ে থাকা চোরদের সম্রাটকে তিনি চিনতে পারেননি তখনও। পরবর্তীকালে উনিও বুঝেছিলেন, জমিটা সিপিএম চুরি না করলে আজ টাটার কারখানাটা ওখানেই হত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছেন.. সেই নুনের জ্বালায় অনেকেই ছটফট করছে। আমরা এনজয় করছি..আরেকবার জেনে রাখুন, দৃপ্ত ভাবে বলছি, সজ্ঞানে বলছি– বুদ্ধ জমি চোর, বুদ্ধ জমি চোর, বুদ্ধ জমি চোর।’

আর এখানেই বঙ্গবাসীর প্রশ্ন, বুদ্ধবাবু কবে কার জমি চুরি করলেন যে গাল টিপলে দুধ বার হওয়া নেতা আজ তাঁকে ‘জমি চোর’ বলছে? এই ধৃষ্টতা সে পেল কোথায়? সাহসটাই বা কোথা থেকে এল? এই নিম্নরুচির পরিচয় দেওয়া নেতারাই কী তৃণমূলের ভবিষ্যৎ? যেখানে বাংলার অগ্নিকন্যা পর্যন্ত আজ অবধি বুদ্ধদেববাবুকে এই কদর্য ভাষায় আক্রমণ করেননি, উল্টে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরস্বাস্থ্যের কথা খোঁজ রাখেন সেখানে দেবাংশু কীভাবে বুদ্ধবাবুকে সোস্যাল মিডিয়ায় জমিচোর বলে আক্রমণ করল? মুখ্যমন্ত্রী কী হাত গুটিয়ে বসে থেকে এটা দেখবেন? নাকি দেবাংশুর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন? জবাবটা মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। তৃণমূল কংগ্রেসকেই দিতে হবে।

 

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে