প্রচারের শেষ লগ্নে ঝড় তুলতে আজ ফের রাজপথে মমতা

বৃহস্পতিবার দুপুরে দক্ষীণ কলকাতা সাক্ষী থাকতে চলেছে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মেগা পদযাত্রার।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাত বাড়ালেই দিদি। চোখের সামনে দিদি। এই মুহুর্তের জন্যই তো অপেক্ষা করে দিদির ভক্তেরা। কে না থাকেও সেই তালিকায়! শুধু নয় আট থেকে আশি, যার বর বিজেপি করে তার বউও থাকে তালিকায়, যার স্বামী বাম নেতা তাঁর ছেলেমেয়েরাও থাকে সেই তালিকায়। আসলে সবাই মনে মনে প্রহর গোণে অপেক্ষার কবে কলকাতার(Kolkata) রাজপথে হাঁটা দেবেন বাংলার অগ্নিকন্যা। একটা বড় প্রতীক্ষার পরে বৃহস্পতিবার দুপুরে দক্ষীণ কলকাতা সাক্ষী থাকতে চলেছে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) এক মেগা পদযাত্রার। এদিন দুপুর ২টোয় মমতা যাদবপুর লোকসভা কেন্দ্রের(Jadabpur Constituency) তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ(Sayani Ghosh) এবং দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের(South Kolkata Constituency) তৃণমূল প্রার্থী মালা রায়ের(Mala Roy) সমর্থনে এক সুবিশাল পদযাত্রায় যোগ দিতে চলেছেন। সেই পদযাত্রা শুরু হবে যাদবপুরের সুকান্ত সেতুর মুখ থেকে আর শেষ হবে হাজরা পেরিয়ে আলিপুরের গোপালনগর মোড়ে এসে। আর এই গোটা রাস্তায় হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

মমতা প্রথমবার সাংসদ হয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে। তাই যাদবপুর নিয়ে মমতার একটা আলাদা আবেগ আছে। আবার দক্ষিণ কলকাতা থেকে তিনি ৫ বার সাংসদ হয়েছেন। তাই এই দুই কেন্দ্র নিয়েই মমতার হৃদয়ে তো বটেই, তৃণমূলের অন্দরেও আলাদা আবেগ আছে। এই কারণেই এবারের লোকসভা নির্বাচনেও মমতা যাদবপুর লোকসভা কেন্দ্রের জন্য এবং দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের জন্যও একাধিক সভা করেছেন। কিন্তু তারপরও এদিন তিনি যোগ দিচ্ছেন সুবিশাল এক পদযাত্রায়। এদিন দুপুর ২টোর সময় সেই পদযাত্রা শুরু হবে যাদবপুরের সুকান্ত সেতুর মুখ থেকে। তারপর সেই পদযাত্রা 8B বাসস্ট্যান্ড, যাদবপুর থানা মোড়, ঢাকুরিয়া, গড়িয়াহাট হয়ে আসবে বালিগঞ্জ ফাঁড়িতে। সেখান থেকে সেই পদযাত্রা বাঁয়ে বেঁকে ল্যান্ডডাউন্স, পদ্মপুকুর, যদুবাবুর বাজার হয়ে হরিশ মুখার্জি রোড ধরে আসবে গোপালনগর মোড়ে। গোটা পদযাত্রায় মমতার সঙ্গে থাকবেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালা রায়।

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস