উঠছে প্রশ্ন, দিঘার জগন্নাথ মন্দির নিয়ে জনস্বার্থ মামলার অনুমতি কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা :  দিঘার জগন্নাথ মন্দির নিয়ে জনস্বার্থ মামলা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। এই মন্দিরে অনুদান দিলে মিলবে কর ছাড়। এরপরেই শুরু হয়েছে বিতর্ক। এই কথার পরেই দিঘার জগন্নাথ মন্দির নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।

চলতি বছর অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথদেবের মন্দিরের। মন্দিরটি সংস্কৃতিক কেন্দ্র হিসেবে বলা হয়েছে। এই প্রসঙ্গে মামলাকারী জানিয়েছেন, কোনও সংস্কৃতিক কেন্দ্রে কর ছাড় নিয়ে কথা হতে পারে না। অনুদানের সঙ্গে কর ছাড়ে বিষয়টি কীভাবে জড়িত প্রশ্ন তোলা হয়েছে সরকারও মন্দির তৈরি করতে পারে না।

দিঘার মন্দিরের ট্রাস্টের ঠিকানা হিডকোর দেখাচ্ছে। সেই নিয়ে আবেদনকারী জানাচ্ছেন, ট্রাস্টের নামেই পরিচালিত হয় মন্দির। সেই ট্রাস্টের নামে অনুদান দিতে গেলে হিডকোর ঠিকানা দেখতে পাওয়া যাচ্ছে। একটি মন্দির ট্রাস্ট কী করে হিডকোর ঠিকানা ব্যবহার করতে পারে, বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হোক বলে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি।

দিঘার জগন্নাথ মন্দিরে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়েও উঠেছে প্রশ্ন। বিজ্ঞপ্তি জারি করে সিভিক ভলেন্টিয়ারের কথা বলা হয়েছিল। কীসের ভিত্তিতে এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে বলে প্রশ্ন তোলা হচ্ছে। সবকিছু যাচাই করে দেখতে তদন্ত করার জন্য হাইকোর্টের কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েছে কলকাতা হাইকোর্ট।  বর্তমানে কলকাতা হাইকোর্ট এই প্রসঙ্গে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে।

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১