মোদির সভায় যাওয়ার আগে মদের বোতল কিনল কর্মীরা, ভিডিও ভাইরাল তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যে আজ, শনিবার ব্রিগেডে সভা করতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই বিজেপি কর্মী–সমর্থকদের জন্য ঢালাও রান্নাবান্না করা হয়েছে। দূর–দূরান্ত জেলা থেকে বিজেপির কর্মী–সমর্থকরা হাজির হয়েছেন। আর তাদের জন্য ঢালাও রান্না করা হয়েছে। রান্নার গ্যাস পুড়িয়ে তা করা হয়েছে। রান্না করতে যথেচ্ছ সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। কিন্তু শুধু খাবার খেলে হবে। একটু সুরাপানও তো করতে হবে। তাই বিজেপি কর্মী–সমর্থকরা নরেন্দ্র মোদির সভায় যাওয়ার আগে মদের দোকান থেকে মদের লবোতল কিনে সভা পথে পা বাড়ালেন। এমন অভিযোগই উঠেছে।

এদিকে বিজেপি নেতা–মন্ত্রীরা বলে থাকেন তাঁরা ক্ষমতায় এলে মদ নিষিদ্ধ করা হবে। সেখানে তাঁদের কর্মীদেরই দেখা গেল মদের বোতল কিনে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে। আর এই ভিডিও সামনে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, মদের বোতল কিনে একজন আর একজনের পিঠে থাকা ব্যাগে ভরছে। যাতে ব্রিগেডে সভায় মোদির কথা শুনতে শুনতে মদ্যপান করা যায়। গলায় গেরুয়া উত্তরীয়। মদের বোতল নিয়ে তারা সভার পথে পা বাড়িয়েছে।

 

অন্যদিকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই গীতা পাঠের অনুষ্ঠানে এক প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়েছিল। কারণ তাঁর কাছে চিকেন প্যাটিস ছিল। গরীব সেই বিক্রেতাকে বেধড়ক মারধর করা হয়েছিল। আর তাঁর বাক্সে যতগুলি প্যাটিস ছিল সব ফেলে দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছিল গেরুয়া বাহিনীর বিরুদ্ধে। এবার সে ঘটনা না ঘটলেও দেখা গেল, বিজেপির কর্মী–সমর্থকরা দোকান থেকে মদের বোতল কিনে ফুর্তির মেজাজে চলেছে সভার উদ্দেশে। এই ভিডিও দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন পরিবর্তনই কি আনতে চায় বিজেপি?‌ এটাই কি বিজেপির চরিত্র?‌

এছাড়া ভিডিও’‌য় দেখা যায়, ময়দান এলাকার একটি মদের দোকান থেকে বিজেপি কর্মীরা মদের বোতল কিনছে। তারপর তা আর একজন কর্মীর ব্যাগে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর ফুর্তির মেজাজে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভার দিকে হেঁটে চলে যায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল কংগ্রেস। আর তাতেই প্রশ্ন ওঠে, এটাই কি বিকাশ?‌ যদিও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি বিজেপির পক্ষ থেকে। তবে আজ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা চালায় গেরুয়া কর্মীরা বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে রাজ্য–রাজনীতি এখন সরগরম হয়ে উঠেছে।

শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নথি! মুর্শিদাবাদে পুলিশের জালে ৩ বাংলাদেশি

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসের ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্যু বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের