‘বিজেপিকে ০ দিন’, যাদবপুরের দেওয়ালে পড়ল পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি : আর কয়েকদিন পরেই ঘোষণা হতে পারে নির্বাচনের নির্ঘণ্ট। কিন্তু তার আগেই নিজের নিজের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তারমধ্যে যাদবপুর বিধানসভায় বিজেপিকে শূন্য করার ডাক দেওয়া হয়েছে। যাদবপুর বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা। গত বিধানসভায় ‘নো ভোট টু বিজেপি’ প্রচার করেছিল বিভিন্ন গোষ্ঠী। এবারও তেমন ছবি ধরা পড়েছে যাদবপুরের বিভিন্ন জায়গায়।

জানা গিয়েছে, যাদবপুরের বিভিন্ন এলাকার দেওয়ালে দেখা গিয়েছে, বিশেষ পোস্টার। সেখানে লেখা রয়েছে ‘বিজেপিকে ০ দিন’। এই পোস্টার কাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তার কোনও উল্লেখ নেই। সেই পোস্টারে ছড়া কেটে লেখা হয়েছে, ‘বাতিল ভোটের নির্বাচন, করছে কারা? চোর্বাচন?’ পাশাপাশি বিপুল পরিমাণ মানুষের নাম বাদ না দিয়ে ভোটা করার কথাও বলা হয়েছে সেই পোস্টারে। সেখানে বলা হয়েছে লক্ষ লক্ষ বিচারাধীন ও পাতিল ভোটারকে বাদ দিয়ে ভোট করানো চলবে না। পাশাপাশি লেখা রয়েছে যারা এই ঝরায় ঘাম বাদ গেল তাদের নাম।

গত বিধানসভা ভোটের আগে বিভিন্ন গোষ্ঠী নো ভোট টু বিজেপি প্রচার শুরু করেছিল। ২০২১ সালের বিধানসভা ভোটে এই প্রচারের একটা লাভ পেয়েছিল তৃণমূল। কিন্তু এবার কারা এই পোস্টার খেলেছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেক ছোটো ছোটো গোষ্ঠী, সংগঠন, মঞ্চ, দল, সাধারণ মানুষ এবার যুক্ত হয়েছেন বলে জানা গিয়েছে। গতবার ‘নো ভোট টু বিজেপি’ প্রচারে শামিল হয়েছিল লিবারেশনও। এবছর তারা বামফ্রন্টের সঙ্গে। ফলত এই প্রচারে ছোটো বামদলগুলির উপস্থিতি এবার দলগতভাবে অন্তত নেই।

 

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা