চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরভোটে খাতা খুলবে না কংগ্রেস! তৃণমূলের হয়েই প্রচারে প্রণব পুত্র অভিজিৎ

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরভোটে একটিও আসন পাবে না কংগ্রেস। হাত শিবিরকে অস্বস্তিতে ফেলে এমনটাই জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। একুশের নির্বাচনের পড়েই জার্সি বদলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ। ২০১৫ কলকাতা পুরসভার নির্বাচনে সাত আসনে জয় পায় কংগ্রেস। কিন্তু সময় গড়াতেই সেই আসন গুলি ধরে রাখতে পারেনি হাত শিবির। এবার লড়াইয়ের ময়দানে নামলেও পুরভোটে জয় নিয়ে দ্বিধাবোধ রয়েছে খোদ কংগ্রেস শিবিরেই। এর মাঝে প্রাক্তন দলের পুরভোটের জয় নিয়ে ভবিষ্যৎবাণী করে অস্বস্তি বাড়ালেন প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়।

দলের সঙ্গে সম্পর্ক নেই অভিজিৎ মুখোপাধ্যায়ের। কিন্তু প্রাক্তন দলের পুরভোটের ফলাফল নিয়ে এহেন মন্তব্য করায় বিপাকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় বাড়ি প্রণব মুখোপাধ্যায়ের। আর সেই ওয়ার্ডেই কংগ্রেস প্রার্থী অদিতি চট্টোপাধ্যায়। প্রণব পুত্র অভিজিতের এই মন্তব্যে অবাক অদিতি। তিনি জানিয়েছেন, ‘যে মানুষটা কংগ্রেসের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁর ছেলেই কংগ্রেসের বিরোধিতা করছেন। প্রণববাবু কারও একার নন। আমরা কংগ্রেস কর্মীরাও ওঁর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করব।’ শনিবার প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিন। কিন্তু প্রতিবারের মত কলকাতায় নয়, জঙ্গিপুরের বাড়িতেই অনুষ্ঠান পালন করছেন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আগামী ১৪ ডিসেম্বর কলকাতায় আসছেন। পুরভোটে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করবেন।

অভিজিৎ জানিয়েছেন, ‘উন্নয়নের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কলকাতা পুরভোটেও জয় পাবে তৃণমূলই।’

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশর!

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ