প্রেসিডেন্সি জেল থেকে বন্দি ‘নিখোঁজ’! ক্ষুদ্ধ কলকাতা হাইকোর্ট

প্রেসিডেন্সি জেলের পদক্ষেপে অখুশি কলকাতা হাইকোর্ট। কিছুদিন আগেই জানা যায় প্রেসিডেন্সি জেল থেকে নিখোঁজ এক বন্দি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেসিডেন্সি জেলের পদক্ষেপে অখুশি কলকাতা হাইকোর্ট। কিছুদিন আগেই জানা যায় প্রেসিডেন্সি জেল থেকে নিখোঁজ এক বন্দি। জামিন পাওয়ার পর ওই বন্দিকে পরিবারের লোক বাড়ি নিয়ে যেতে এলেই জানতে পারেন জেলে নেই। তারপরেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বন্দির পরিবারের লোক। আর সেই মামলার শুনানিতে প্রেসিডেন্সি জেলকে প্রশ্ন করে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি বিভাস রঞ্জন দে’র ডিভিশন বেঞ্চ। আদালতের তরফে জেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হয়, ‘কী করে সূর্যাস্তের পর কোনও বন্দিকে জেল থেকে ছেড়ে দেওয়া হল? আপনারা কি জেলের নিয়ম জানেন না? নিখোঁজ বন্দিকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদেরই।’

ঘটনার সূত্রপাত, গত ৬ ডিসেম্বর বেআইনি মদ বিক্রির জন্য বাগনানের বাসিন্দা রঞ্জিৎ ভৌমিককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করে তদন্ত শুরু হয়। এর মাঝেই জেল হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন রঞ্জিৎ, তাঁকে প্রেসিডেন্সি জেলে ট্রান্সফার করা হয়। অপরদিকে উলুবেড়িয়া আদালতের কাছে জামিনের আর্জি জানান রঞ্জিৎ। গত ২১ ডিসেম্বর সেই আর্জিতে সাড়া দিয়ে রঞ্জিৎকে জামিন দেয় উলুবেড়িয়া আদালত। সেই কারণেই গত ২২ ডিসেম্বর প্রেসিডেন্সি জেলে রঞ্জিৎকে আনতে যায় তাঁর পরিবারের লোক। তখনই পরিবারের তরফে রঞ্জিৎ-এর পরিবারকে জানানো হয় আগের দিনই সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। পরিবারের দাবি, গোটা একদিন কেটে গেলেও বাড়ি ফেরেননি রঞ্জিৎ। কীভাবে এই কাজ করল জেল কর্তৃপক্ষ। সেই মর্মেই আদালতের দ্বারস্থ হয় রঞ্জিতের পরিবারের লোক।

সেই মামলায় প্রেসিডেন্সি জেলের কাজে খুশি নয় আদালত। নিখোঁজ বন্দিকে দ্রুত খোঁজার নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি বিভাস রঞ্জন দে। এই বিষয়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, পুনরায় জেলকে এ নিয়ে রিপোর্ট দিতে হবে। পরিবারের হাতে সেই ব্যক্তিকে তুলে দেওয়া এখন জেল কর্তৃপক্ষের দায়িত্ব। জেলের সিসিটিভি ফুটেজও আদালতে জমা দিতে হবে। আগামী ৪ তারিখ এই মামলার পরবর্তী শুনানি।

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

চুক্তিপত্র পাঠানো হয়েছে, ইস্টবেঙ্গলের নতুন কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস!

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র