নিরাপত্তার কথা মাথায় রেখে পার্থর ভার্চুয়াল শুনানির আবেদন প্রেসিডেন্সির

পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। আর তাই এবার ভার্চুয়ালি শুনানির আবেদন জানালেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। আর তাই এবার ভার্চুয়ালি শুনানির আবেদন জানালেন তাঁরা। ইতিমধ্যে প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষের সেই আবেদন মঞ্জুর করেছে বিশেষ আদালত। মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের ভার্চুয়ালি শুনানির বিষয়ে আবেদন মঞ্জুর করেছে আদালত।

নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আদালতের নির্দেশে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর নিরাপত্তার বিষয়ে এর আগে সমস্যা দেখা দিয়েছিল। গত ২ অগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে লক্ষ্য করে জুতো ছোঁড়েন এক মহিলা। সেই ঘটনার পর পার্থর নিরাপত্তার বিষয়ে নজরদারি বাড়ানো হয়। এবার প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে পার্থর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাঁকে নিয়ে ভার্চুয়ালি শুনানির আবেদন জানানো হল আদালতের কাছে। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে লিখিত আবেদন জানানো হয়েছিল। সোমবার জেল কর্তৃপক্ষের তরফে আদালতকে সেই চিঠি লিখেছিলেন প্রেসিডেন্সির সুপার। পার্থর নিরাপত্তার কথা মাথায় রেখে চিঠিতে তিনি লেখেন, ‘সশরীরে হাজিরা হলে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার গুরুতর সমস্যা দেখা দিতে পারে।’ মঙ্গলবার বিশেষ আদালত প্রেসিডেন্সি কর্তৃপক্ষের সেই আবেদন মঞ্জুর করেছে।

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের ভার্চুয়ালি শুনানির বিষয়টির সঙ্গে একমত নন তাঁর আইনজীবী। প্রাক্তন মন্ত্রীর আইনজীবী জানান, তাঁরা প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের এই পদক্ষেপের সঙ্গে সহমত নন। প্রয়োজনে আদালতে সেই অসম্মতির কথা জানাবেন তাঁরা। উল্লেখ্য পার্থ চট্টোপাধ্যায় জেল হেফাজতে থাকাকালীন তাঁর পা ফুলেছিল। কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা তাঁকে জেলে গিয়ে দেখে এসেছিলেন। সম্প্রতি আরও একবার পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। ২০ অগস্ট তাঁকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকদের দেখানো হয়।

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?