বড়দিনের আগে দাম বাড়ল মুরগির মাংসের

আরও একবার দাম বাড়ল মুরগির মাংসের (Chicken)। কেজি প্রতি মুরগির মাংসের দাম বেড়ে হয়েছে ২২০ থেকে ২৩০ টাকা।পকেটে ছ্যাঁকা মধ্যবিত্তের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার বড়দিন। উৎসবে মেতে উঠবে বাঙালি। তার আগে আরও একবার দাম বাড়ল মুরগির মাংসের (Chicken)। কেজি প্রতি মুরগির মাংসের দাম বেড়ে হয়েছে ২২০ থেকে ২৩০ টাকা। সব মিলিয়ে নতুন বছরের আগে পিকনিকের (Picnic) মরসুমে মুরগির মাংসের দাম বাড়ায় পকেটে ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত।

গোটা মুরগি পাইকারি বাজারে বুধবার বিক্রি হচ্ছে ১২৮ টাকায়। চলতি ডিসেম্বর মাসে এ পর্যন্ত প্রায় ১০-১৫ শতাংশ দাম বেড়ে গিয়েছে মুরগির মাংসের। শেষ ৩-৪ দিনে কেজিতে প্রায় ৫-১০ শতাংশ দাম বেড়ে গিয়েছে রাজ্যের বেশ কিছু জেলাতে। ডিসেম্বরের শেষ সপ্তাহ মানে পিকনিকের সপ্তাহ। বাঙালি মধ্যবিত্ত অফিস ও কাজ থেকে একদিন বা দু দিনের ছুটি নিয়ে বন্ধু ও পরিবারের সঙ্গে মেতে ওঠে পিকনিকে। সেই উৎসবের ভোজে থাকে মুরগির মাংসের নানান পদ। তবে লাফিয়ে লাফিয়ে এইভাবে মুরগির মাংসের দাম বাড়তে থাকায় পকেটে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের। মুরগির মাংসের দোকানের লাইনে দাঁড়িয়ে তাই তাঁদের আশঙ্কা এইভাবে দাম বাড়তে থাকলে কীভাবে পাতে মাংস জুটবে তা নিয়ে।

মাংসের সঙ্গে দাম বেড়েছে মাছেরও। বুধবার কলকাতায় মাছের দাম এক নজরে: রুই ১৮০-২২০ টাকা প্রতি কেজি,  কাটা রুই – ২২০ টাকা থেকে ২৫০ টাকা প্রতি কেজি। কাতলা – ৩৫০ টাকা কেজি, তেলাপিয়া – ৩০০ টাকা কেজি, ছোট ট্যাংরা – ২০০ টাকা কেজি, ভোলা – ২৫০ টাকা কেজি, ট্যাংরা – ২০০ টাকা কেজি, পাবদা – ৪০০ টাকা কেজি থেকে দাম শুরু। লোটে মাছ ১২০ টাকা থেকে ১৫০ টাকা প্রতি কেজি।

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি