চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইডির দফতরে হাজিরা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার, তদন্তে সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিনিধি: নির্ধারিত সময়ে ইডির দফতরে হাজিরা দিয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডি দফতরে প্রবেশ করার সময় তিনি জানিয়েছেন, তদন্তে সব রকমের সহযোগিতা করবেন। যা যা জানতে চাওয়া হবে সবটাই তিনি জানাবেন।

বুধবার বিশেষ ইডির আদালত তাঁর অন্তর্বর্তী জামিন বহাল রেখেছিল। ইডি হেফাজতে চাইলেও, তা মানেনি আদালত। ইডি হেফাজতে না রেখে, হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই মতো বৃহস্পতিবার সকালেই হাজির হয়ে গিয়েছেন ইডির দফতরে।বুধবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে পায়নি ইডি। চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি আধিকারিকরা। কিন্তু প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি দিয়ে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন বহাল রাখল বিশেষ ইডি আদালত।

আদালত জানিয়েছিল, ২৫ ও ২৬ তারিখ ইডি দফতরে হাজিরা দেবেন কারামন্ত্রী। ওই দুইদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। সেই সময় জিজ্ঞাসাবাদ শেষ না হলে, প্রয়োজন মনে করলে এরপরেও ডাকতে পারবে ইডি। আদালতে এদিন অন্তর্বর্তী জামিন বজায় রাখা হয়েছে। আদালত থেকে বেরিয়ে কারা মন্ত্রী বলেছেন জ্ঞানত তিনি কোনও অন্যায় করেননি। আইনের ওপর তাঁর ভরসা রয়েছে। কারামন্ত্রীর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে হবে। বিচারক আরও নির্দেশ দিয়েছেন, ২ দিনের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হতে না পারলে রাজ্য়ের মন্ত্রীকে ফের সমন পাঠাতে পারবে ইডি। ইতিমধ্যে ইডির দফতরে চলে গিয়েছেন কারামন্ত্রী। সেখানেই তাঁর জিজ্ঞাসাবাদ চলছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ