তীর্থযাত্রীদের টিকার প্রমাণপত্র যাচাই হোক! দাবি বাসমালিকদের

বেসরকারি বাসমালিকরা প্রশ্ন তুলছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তীর্থযাত্রীদের নিয়ে। তাঁদের দাবি, তীর্থযাত্রীদের কোভিডের দুটি টিকাই হয়েছে কিনা তার পরীক্ষা কে করবে! তীর্থযাত্রীরা যদি জোড়া টিকা না পেয়ে থাকেন, তা হলে তাঁদের মারফত করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই রাজ্য সরকার সেই পরীক্ষা করার দায়িত্ব নিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১০ জানুয়ারি থেকে সরকারি ভাবে শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা। সেদিন থেকেই কলকাতা থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য বাস পরিষেবা মিলবে। রাজ্য সরকারের তরফেই প্রতিবছর সেই আয়োজন করা হয়। এর জন্য রাজ্য সরকার প্রতি বছর কয়েক হাজার বেসরকারি বাস তোলে বিভিন্ন রুট থেকে। সেই বাসই পাঠানো হয় গঙ্গাসাগরে। এবারেও সেই একই ব্যবস্থা করা হয়েছে। তবে এবছর কোভিডের তৃতীয় ঢেউ যখন দোরে কড়া নাড়ছে ঠিক তখনই ওই সব বাসের মালিকেরা দাবি করলেন, এবছর যে সব তীর্থযাত্রী বাসে করে গঙ্গাসাগর যাবেন তাঁদের কোভিডের দুটি টিকার প্রমাণপত্র যেন রাজ্য সরকার ঠিক ভাবে যাচাই করে নেয়।

সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলার আয়োজন করতে প্রতি বছর রাজ্য সরকার কয়েক হাজার বেসরকারি বাস তোলে বিভিন্ন রুট থেকে। সেই সঙ্গে নামানো হয় সরকারি বাসও। এ বারও একই ভাবে বাস নিচ্ছে রাজ্য সরকার। সেই সমস্ত বেসরকারি বাসে করেই সরকারি আধিকারিক থেকে শুরু করে তীর্থযাত্রীরা সাগরদ্বীপে পৌঁছান। বহু আগেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল, মেলায় কর্মরত বেসরকারি বা সরকারি যে সমস্ত আধিকারিক বা কর্মীরা কাজ করবেন, তাঁদের জোড়া টিকা নেওয়া আবশ্যিক। সে ভাবেই বাছাই করা হয়েছে সরকারি বা বেসরকারি আধিকারিক এবং কর্মীদের। কিন্তু বেসরকারি বাসমালিকরা প্রশ্ন তুলছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তীর্থযাত্রীদের নিয়ে। এই বিষয়ে জয়েন্ট কাউন্সিল অব বেঙ্গল বাস সিন্ডিকেটের নেতা তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘সরকারি যে সব কর্মী বা আধিকারিক মেলায় যাবেন তাঁদের কোভিডের দুটি টিকা নেওয়া হয়েছে কিনা তা দেখেই রাজ্য সরকার তাঁদের পাঠাবে। কিন্তু তীর্থযাত্রীদের কোভিডের দুটি টিকাই হয়েছে কিনা তার পরীক্ষা কে করবে! তীর্থযাত্রীরা যদি জোড়া টিকা না পেয়ে থাকেন, তা হলে তাঁদের মারফত করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই আমাদের দাবি, রাজ্য সরজকার যেন মেলায় আগত তীর্থযাত্রীদের জোড়া টিকাকরণের প্রমাণপত্র যাচাই করে নেন।’ 

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত