প্রতি বছর ৫ শতাংশ হারে Property Tax বাড়বে কলকাতায়

Unit Area Assessment পদ্ধতিতে যোগ না দিলেই প্রতিবছর ৫ শতাংশ হারে বাড়বে Property Tax। জানিয়ে দিল কলকাতা পুরনিগম।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরনিগম(KMC) এলাকায় বসবাসকারী বাসিন্দাদের জন্য এবার একটু কড়া বার্তা দিল মেয়র ফিরহাদ(Firhad Hakim) হাকিমের নেতৃত্বাধীন বোর্ড। জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু শহরে Unit Area Assessment পদ্ধতি চালু করা হয়েছে তাই তাতে যোগদান করতে শহরের সব বাসিন্দাদের অনুরোধ করা হচ্ছে। তবে কাউকে জোর করা হবে না এই পদ্ধতিতে যোগ দিতে। কিন্তু যারা যোগ দেবেন না তাঁদের ক্ষেত্রে প্রতি বছর ৫ শতাংশ হারে Property Tax বাড়বে। এই নিয়ম চালুর জন্য ইতিমধ্যে রাজ্য বিধানসভায় পাশ করানো হয়েছে The Kolkata Municipal Corporation Amendment Bill 2022। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের স্বাক্ষরের পর তা এখন আইনে পরিণত হয়েছে। নয়া আইনের বলে ৯ জুন থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে শহরে। সেই সঙ্গে Online’র মাধ্যমে Property Tax প্রদান করলে বাড়তি ছাড় দেওয়ার কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন ২৭৩ জন Observer’র পর্যবেক্ষণে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন

উল্লেখ্য, কলকাতা শহরে প্রায় ৯ লক্ষের বেশি করদাতা থাকলেও Unit Area Assessment পদ্ধতির আওতায় এসেছেন মেরেকেটে ২ লক্ষের মতো করদাতা। ফলে পুরনিগমের রাজস্ব ঘাটতি হচ্ছে। সেই কারণে আইন সংশোধন করে করদাতাদের কড়া বার্তা দিতে চাইছে পুরনিগম। Unit Area Assessment’র আওতায় না আসা পর্যন্ত যে বার্ষিক হারে কর বাড়বে সেই বার্তাই এবার দিয়ে দেওয়া হল। তবে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সম্পত্তির স্ব-মূল্যায়ন হলে অর্থাৎ Unit Area Assessment’র আওতায় এলে বাড়তি টাকা Adjust করে দেওয়া হবে। বর্তমানে পুরনিগমের Property Tax নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত মেটানো হলে ৫ শতাংশ ছাড় মেলে। আবার, সারা বছরের কর একসঙ্গে দিলেও পুরনিগম অতিরিক্ত ৫ শতাংশ ছাড় দেয়। নয়া নিয়মে Online’র মাধ্যমে Property Tax মেটালে আরও ছাড় মিলবে। কী হারে মিলবে এই ছাড়, তা পরে ঠিক করবে কর্তৃপক্ষ।

দিঘা যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুই পর্যটকের

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়