উচ্চমাধ্যমিকে প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা, প্রাপ্ত নম্বর ৪৯৮

৪৯৮ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মা।দিনহাটা সোনিদেবী জৈন হাই স্কুলের ছাত্রী অদিশা। ৪৯৭ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে সায়নদীপ সামন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মা।  তার প্রাপ্ত নম্বর ৫০০’র মধ্যে ৪৯৮।  ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে অদিশা।  কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাই স্কুলের ছাত্রী অদিশা। দ্বিতীয় হয়েছে সায়নদীপ সামন্ত। তার প্রাপ্ত নম্বর ৪৯৭। ৯৯.৪ শতাংশ পেয়ে দ্বিতীয় হয়েছে সায়নদীপ। পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা সায়নদীপ। পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তনিকের ছাত্র সে। ৪৯৬ নম্বর পেয়ে মেধাতালিকায় তৃতীয় হয়েছে চার জন। তারা হল রোহিন সেন, সোহম দাস, অভীক দাস এবং পরিচয় পারি। তারা ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে। কলকাতার পাঠ ভবনের ছাত্র রোহিন। সোহম দাস হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র। অভীক দাস পূর্ব বর্ধমানের কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের পড়ুয়া। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম দশের মধ্যে রয়েছে ২৭২ জন। 

২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৮.৪৪%। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি ছিল। ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লাখ ৪৫ হাজার ৬৬। এর মধ্যে ছাত্র রয়েছে ৩ লাখ ৩৭ হাজার ২৮ জন। ছাত্রীর সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৩৮ জন। ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৮.৪৪%।

২০২২ এ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ এপ্রিল।  ২৭ এপ্রিল পর্যন্ত চলেছিল পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় অবশেষে ফল প্রকাশ হল। উচ্চমাধ্যমক শিক্ষা সংসদের ওয়েবসাইট  https://wbchse.nic.in/ -এ গিয়ে পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবে। শুক্রবার ফল প্রকাশের ১০ দিন পর অর্থাৎ আগামী ২০ জুন নিজেদের পরীক্ষার মার্কশিট হাতে পাবে পরীক্ষার্থীরা। অন্যদিকে  ৯০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে সাত জেলায়। পাশের হারের ক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,  ঝাড়গ্রাম, পুরুলিয়া, কালিম্পং এবং বাঁকুড়া রয়েছে প্রথম সাতে।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি