জুনেই ধরা পড়ল বৃষ্টি ঘাটতি, পুজোর মুখে ভাসবে বাংলা

এবারে অক্টোবর মাসের প্রথমেই পুজো। ঠিক তার আগে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেপ্টেম্বর মাসে। হতে পারে বন্যাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষা এসেছে। কিন্তু তার মতিগতি খুব একটা সুখকর নয়। উত্তরবঙ্গ(North Bengal) বৃষ্টিতে ভেসে গেলে দক্ষিণবঙ্গ(South Bengal) কার্যত খরার মুখে দাঁড়িয়ে। সাধারনত উত্তরবঙ্গে বর্ষা আসে ৮ জুন(June)। এবারে তার আগেই সে উত্তরবঙ্গে পা রেখেছে। দক্ষিণবঙ্গে বর্ষা আসে ১০ জুন। অথচ এবার সে অনেক দেরীতেও পা রেখেছে বঙ্গে। শুধু দেরীতে পা রাখাই নয়, দক্ষিণবঙ্গে বৃষ্টি(Rain) ঝরাতেও বেশ কার্পণ্যবোধ করছে মৌসুমি বায়ু। আর তার জেরে কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাবসা গরম ছড়ি ঘুড়িয়ে চলেছে জনজীবনের ওপরে। আর সেই সূত্রেই ধরা পড়ল দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘাটতির ছবি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি মরশুমে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে ২৫ শতাংশ বৃষ্টি কম হয়েছে। কলকাতা সহ কয়েকটি জেলায় বৃষ্টি ঘাটতির পরিমাণ ৫০ শতাংশের বেশি। হাওড়া জেলায় আবার তা ৭৩ শতাংশ।

সাধারনত কোন জায়গায় বৃষ্টিপাতের স্বাভাবিকের থেকে ১৯ শতাংশ পর্যন্ত কম হলে সেটাকে স্বাভাবিক বলেই ধরা হয়। কেননা সেক্ষেত্রে ঘাটতি পূরণের সম্ভাবনা থাকে পরবর্তী বা আগেকার মাসগুলিতে। কিন্তু গড় মাত্রার থেকে ২০ শতাংশের বেশি কম বৃষ্টি হলেই তা ঘাটতি হিসাবে চিহ্নিত হয়। তাই জুন মাসে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি ঘাটতি তৈরি হয়েছে তা আগামী মাসগুলিতে আদৌ পূরণ হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। এই বৃষ্টি ঘাটতির সব থেকে বড় আঘাত পড়তে চলেছে ধান চাষের ওপর। ধাক্কা খাবে সবজির চাষও। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় বঙ্গের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তা থেকেই বৃষ্টি হচ্ছে। তবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কম বৃষ্টি হচ্ছে। এই প্রবণতা আপাতত থাকবে। অক্ষরেখাটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হলেও এখনও সেখানে কোনও নিম্নচাপ বা জোরালো ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ইঙ্গিত নেই। দক্ষিণবঙ্গে বর্ষা চলতি বছর অনেক দুর্বল বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরাও।

তবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেপ্টেম্বর মাসে। এবারে অক্টোবর মাসের প্রথমেই পুজো। মহালয়া পড়েছে সেপ্টেম্বর মাসের শেষ দিকে। কিন্তু এই সেপ্টেম্বর মাসেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আর তার জেরে পুজোর মুখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বন্যার সম্ভাবনাও থাকছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। তবে সেই বৃষ্টির পরেও সামগ্রিক ভাবে দক্ষিণবঙ্গে এবার বৃষ্টির ঘাটতে পূরণ হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আর তার জেরে আগামী শুখা মরশুমে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলের অভাব দেখা দিতে পারে। সাময়িক ভাবে খরার মুখেও পড়তে হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন