আগামী শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টি পূর্বাভাস রাজ্যে, জানাল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণের সব জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের এই কথা জানানো হয়েছে। একইসঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরের আট জেলাতেও বৃষ্টি চলতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু রবিবারই নয়, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। আগামী সোমবার দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার, ভোট গণনার দিনও বৃষ্টিপাত হতে পরে এই সব জেলায়। শুধু এই সব জেলাতেই নয়, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

এদিকে উত্তরবঙ্গের আট জেলাতে আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবিবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিঙ, জলপাইগুড়ি, কালিম্পঙ ও উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে আগামী মঙ্গলবার ভোট গণনার দিন আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি