কলকাতা শহরের ৪৩ টি পয়েন্ট থেকে রবিবার বের হবে রামনবমীর মিছিল, সতর্ক প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার শহর কলকাতার মোট ৪৩ টি গুরুত্বপূর্ণ স্থান থেকে বের হবে রামনবমীর মিছিল। কোন মিছিলের উদ্যোক্তা হিসেবে থাকবে বিশ্ব হিন্দু পরিষদ(VHP)। আবার বেশ কয়েকটি মিছিল হবে বিজেপির উদ্যোগে। অধিকাংশ মিছিল রবিবার বিকেল চারটে অথবা সন্ধ্যে ছটা নাগাদ শুরু হবে। রবিবার সকালেও উত্তর মধ্য দক্ষিণ পূর্ব বিভিন্ন কলকাতার পয়েন্ট থেকে রামনবমীর টু বিশাল শোভাযাত্রা বের হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকে সকাল ন’টার সময় মিছিল বের হবে যাবে রায় স্ট্রিট পর্যন্ত। এর পাশাপাশি ইএম বাইপাস সংলগ্ন অভিষিক্তার সামনে থেকে মিছিল বের হয়ে যাবে কসবার অ্যাক্রপলিস মল পর্যন্ত। অপর একটি মিছিল বন্ডেল গেট এলাকা থেকে বের হয়ে কসবার অ্যাক্রপলিস মলের(Acropolis Mall) সামনে গিয়ে শেষ হবে। এই দুটি মিছিল শুরু হবে রবিবার সন্ধ্যা ছ’ টার সময়। উত্তর কলকাতায় বিকেলে রামনবমীর মিছিল বের হবে বরানগর থেকে যাবে কাশিপুর পর্যন্ত। অপর দুটি মিছিল শুরু হবে একটি আরিয়া দহ থেকে শেষ হবে ডানলপে এবং পাইকপাড়া থেকে যে মিছিলটি শুরু হবে, সেই মিছিলটি শেষ হবে নর্দান পার্কে। পাইকপাড়ার মিছিলটি হবে সকালে। উত্তর কলকাতার অপর মিছিল গুলি হবে সন্ধ্যায়। মধ্য কলকাতায় মৌলালি সংলগ্ন রামলীলা ময়দান শিয়ালদহ ও নিউমার্কেট(New Market) এলাকা থেকে যে মিছিল গুলি বের হবে সেগুলি এন্টালি ও চৌড়াঙ্গী পর্যন্ত যাবে এবং এই মিছিল গুলি প্রতিটি হবে রবিবার বিকেল পাঁচটা এবং সন্ধ্যে ছটা নাগাদ।

এই তিনটি মিছিলের উদ্যোক্তা বিজেপি নেতৃত্ব। কলকাতার পশ্চিমে মালাপাড়া থেকে একটি মিছিল বেরোবে যেটি গিয়ে শেষ হবে নিমতলা শ্মশানঘাট সংলগ্ন গঙ্গার তীরবর্তী ভূতনাথ মন্দিরের সামনে। উল্টোডাঙ্গা থেকে একটি মিছিল বের হবে সেই মিছিল শেষ হবে বেলেঘাটায়। সল্টলেকে নিউ টাউনের সিভি ব্লক থেকে মিছিল বের হবে সল্টলেকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন ২ নম্বর ট্যাংক এর সামনে থেকে মিছিল শুরু হবে। এছাড়া মিছিল হবে সুকান্ত নগর থেকে হাতিয়ারা লোকনাথ নগর থেকে, হরিচাঁদ নগর থেকে, রাজেশ্বরী নগর থেকে দমদম বালাজি মন্দিরের(Dum Dum Balaji Temple) সামনে থেকে । দমদমে বালাজি মন্দিরের সামনে থেকে যেমন মিছিল বেরোবে তেমনি ফতেপুর থেকে মুদিয়ালি, আখরা ফটক এলাকা থেকে, রাজাবাগান থেকে, সন্তোষপুর থেকে খিদিরপুর থেকে, হেস্টিংস থেকে, মেটিয়া বুরুজ, ব্যানার্জি হাট ,আর্য বিদ্যামন্দির ভবানীপুর, বেহালা, অক্সিটাউন, করুণাময়ী ও ঠাকুরপুকুর থানার সামনে থেকেও পৃথক পৃথক রামনবমীর মিছিল ও শোভাযাত্রা বের হবে রবিবার বিকেলে বিভিন্ন সময়। যাদবপুর সংলগ্ন বাঘা যতীনের গড়িয়া থেকে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড, মুকুন্দপুর থেকে সুলেখা বাস স্টপেজ ,রানিকুঠি থেকে বাঘাযতীন পর্যন্ত পরপর তিনটি মিছিল বের হবে রবিবার। রবিবার রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যে হাওড়ায় দুটি মিছিলের জন্য শর্তসাপেক্ষে সময় বেঁধে দিয়ে অনুমতি দিয়েছে হাইকোর্ট। তাতে এও বলে দেওয়া হয়েছে কোন ধাতব্য অস্ত্র নিয়ে রামনবমী শোভাযাত্রা করা যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমী উপলক্ষে শোভাযাত্রা এবং মিছিল শান্তিপূর্ণভাবে করার জন্য আবেদন জানিয়েছেন।

অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) জানিয়েছেন রামনবমী উপলক্ষে ছোট বড় মিলে প্রায় ২০০০ শোভাযাত্রা বের হবে। হাওড়ার মিছিলে জনসংখ্যা বেঁধে দিলেও অন্যত্র শোভাযাত্রায় হাজার হাজার মানুষ যোগ দেবে বলে সনাতনীরা দাবি করেছেন। ইতিমধ্যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা করে রাজ্যের ন’টি জেলাকে আগাম সতর্ক করেছেন গোয়েন্দারা। বিভিন্ন মিছিলের ওপর ড্রোন দিয়ে নজর দাঁড়িয়ে এবং মিছিল যে রুট দিয়ে যাবে সেখানে বিভিন্ন বাড়ির ছাদে ক্যামেরা সহ পুলিশ কর্মীদের মোতায়নের পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা। যাতে কোন গোলমাল হলে পরবর্তীকালে দুষ্কৃতীদের চিহ্নিত করতে সুবিধা হয়। রবিবার রামনবমীর মিছিল কে কেন্দ্র করে যাতে কোথাও কোনো উত্তেজনা না ছড়ায় তার জন্য সাত দিন ধরে পুলিশের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় চলছে পুলিশের রুট মার্চ। এমত পরিস্থিতিতে রবিবার রামনবমী অনুষ্ঠিত হতে চলেছে গোটা রাজ্যের পাশাপাশি কলকাতা শহরেও। ইতিমধ্যে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি কেউ রামনবমীর মিছিলে অশান্তি করে পুলিশ কড়া ব্যবস্থা নেবে।

বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে রামনবমীর মিছিল যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য কলকাতা পুলিশ বৈঠক করেছে বলেও পুলিশ কমিশনার জানিয়েছেন। সিপি মনোজ ভার্মা(CP Manoj Verma) আশা প্রকাশ করেছেন, রামনবমীর মিছিল কলকাতা শহরে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সমস্ত থানার পুলিশ অফিসারদের যেসব লুটে মিছিল হবে সেখানে আগাম উপস্থিত থেকে মিছিল যাতে সুষ্ঠুভাবে পরিক্রমা করে তার জন্য নির্দেশ পাঠানো হয়েছে লালবাজার(Lalbazar) থেকে। কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে রবিবার ছুটির দিন থাকলেও সকাল থেকেই উচ্চপদস্থ অফিসাররা কন্ট্রোলরুমে উপস্থিত থাকবেন। নজর রাখা হবে শহর শহরতলীর বিভিন্ন রামনবমীর মিছিলের ওপর। ট্রাফিকের বিভিন্ন এলাকায় থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজেও চলবে নজরদারি। রাস্তায় বিভিন্ন পয়েন্টে থাকবে পুলিশ পিকেটিং। নদিয়া ,উত্তর ২৪ পরগনা ,উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হাওড়া হুগলি, মালদা, পুরুলিয়া বাঁকুড়া , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসন বিশেষ সর্তকতা মূলক ব্যবস্থা গ্রহণ করেছে রামনবমী উপলক্ষে।

Gmail, Photos ঘেঁটে আপনার পছন্দ বুঝবে AI! ভারতে নতুন অ্যাপ আনল Google

গরম ভাতে অমৃত! বানান চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর ডালনা

আইনজীবী নয় ডিভোর্সের জন্য AI-এর কাছে পরামর্শের চাইছে দম্পতি

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে ভুয়ো খুনের হুমকি তুষার কাপুরকে

মিষ্টি ভেবে মুখে তুলবেন না! দীপাবলিতে বাজার মাতাচ্ছে পান্তুয়া-লাড্ডুর মোমবাতি

রাত জেগে ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে, কালীপুজোয় কোন রুটে চলবে বিশেষ ট্রেন? জানুন সময়সূচি

কালীপুজো মাতাতে বাজির বাজারে দেদার বিকোচ্ছে সিঙ্গম থেকে ‘বিরাটের’ পাওয়ার প্লে

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা