দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ের প্রতিশ্রুতির নামে দুই যুবকের লালসার শিকার ডিভোর্সি মহিলা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারংবার ধর্ষণ করেছে প্রেমিক। সম্প্রতি এমনই এক অভিযোগ নিয়ে তপসিয়া(Topsia Police Station) থানায় ছুটে এলেন এক মহিলা(Rape Victim)। অভিযোগ পেয়েই তদন্তে নামেন পুলিশ(Kolkata Police)। এই ঘটনায় সাহেব গুপ্তা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বন্ধু সঞ্জয়ের বিরুদ্ধেও উঠেছে ধর্ষণের অভিযোগ। কিন্তু আপাতত সঞ্জয় পলাতক। তবে খোঁজ চলছে জোরকদমে।

আরও পড়ুনঃ পর্দায় ফুটে উঠবে ‘বিশ্বসুন্দরী’ প্রিয়াঙ্কার ছেলেবেলা, অভিনেত্রীর চরিত্রে থাকছেন কে!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী বর্তমানে ডিভোর্সি, তাঁর এক পুত্র সন্তান রয়েছে। ২০১৯ সালে সদ্য ডিভোর্সের পর পুজোর(Durga Puja Love Story) সময় তাঁর পরিচয় হয় সাহেব গুপ্তার সঙ্গে। এরপর ঘনিষ্ঠ মেলামেশা থেকে বিষয়টি প্রেমে রূপান্তরিত হতে সময় লাগেনি। যদিও প্রেম ছিল একতরফা, একথা অনেক পরে বুঝতে পারেন ওই মহিলা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে কখনও দীঘা কখনও বা পূর্ব কলকাতার হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করতেন সাহেব। প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দেওয়ায় সহবাসে বাধা দিতেন না মহিলা। হোটেলে তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবেই পরিচয় দিতেন। এমনকি সাহেব তাঁর সিঁথিতে সিঁদুর অবধি পরিয়েছে কিন্তু রেজিস্ট্রি ম্যারেজের কথা বললেই ধানাই পানাই করতেন সাহেব। ইচ্ছাকৃতভাবে রেজিস্ট্রি করব করব বলেও করতে চাইতেন না। ক্রমে ওই মহিলা বুঝতে পারেন যে, সাহেব তাঁকে বিয়ে করতে চায় না। শুধু প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে গিয়েছে এতদিন ধরে।

আরও পড়ুনঃ জলসীমা পেরোনোর গুরুতর অভিযোগ, বাংলাদেশি নৌবাহিনীর হাতে আটক দুই ভারতীয় ট্রলার

এখানেই ঘটনার ইতি নয়। মহিলা আরও জানান, সম্প্রতি সাহেবের বন্ধুর পরিচয় দিয়ে সঞ্জয় নামের এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং প্রতিশ্রুতি দেন তিনি নিজে মধ্যস্থতা করে সাহেব এবং ওই মহিলার বিয়ে দেবেন। প্রতিশ্রুতি পেয়ে সঞ্জয়ের সঙ্গে দেখা করতে যান ওই মহিলা। এরপর তাঁকে হোটেলে নিয়ে গিয়ে পানীয়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ধর্ষণ করে সঞ্জয়। জ্ঞান ফেরার পর মহিলা দেখেন সঞ্জয় পলাতক। এরপরই সোজা তপসিয়া থানায় গিয়ে সম্পূর্ণ ঘটনাটি পুলিশকে বিস্তারিতভাবে জানান ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা গিয়েছে প্রেমিক সাহেব গুপ্তাকে, যদিও সঞ্জয় এখনও নিরুদ্দেশ।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ