নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়! কলকাতা হাইকোর্টের দৈনিক কার্যতালিকা থেকে বাদ দেওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI) দায়ের করা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়! কলকাতা হাইকোর্টের দৈনিক কার্যতালিকা থেকে বাদ দেওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI) দায়ের করা নিয়োগ দুর্নীতিতে সিট ভেঙে দেওয়ার আবেদন সংক্রান্ত মামলা। অর্থাৎ ডিলিস্ট করা হল এই মামলা। জানা গিয়েছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হাই কোর্টে এই মামলার শুনানি ছিল। সেখানেই বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, ‘তদন্ত এখন কোন পর্যায়ে রয়েছে? এতদিন তদন্তে আদেউ ঠিক কী বেরিয়েছে? এর ভবিষ্যৎ কী?’ অর্থাৎ সিবিআইয়ের তদন্তের উপর বিচারপতির অনাস্থা স্পষ্ট ছিল।

বিচারপতি আরও জানিয়ে দেন যে, ‘এই মামলা আদালতের কার্যতালিকায় আর রাখা যাবে না। চাইলে সিবিআই সুপ্রিম কোর্টে যেতে পারে। অনেক অফিসার  রয়েছেন, যাঁরা অবসর নেবেন। আবার তদন্তের এতগুলো বছরের মধ্যে কেউ অবসর নিয়েছেন। তাঁদের রিলিজ করতে হবে। ভবিষ্যৎ কী এই তদন্তের?’ এরপর চাকরিপ্রার্থী অর্থাৎ মূল মামলাকারীদের তরফে আইনজীবী যুক্তি দেখান যে, ‘এই মামলায় সিবিআই এখনও কোনও পদক্ষেপ নেয়নি। সিবিআই সিট ভেঙে দিতে চায়। শীর্ষ আদালতের নির্দেশ এক্ষেত্রে ভায়োলেট করা হবে। তদন্ত না করলে সিট কেন করা হয়েছিল?’

এরপর বিচারপতি জানান, ‘এই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিলে এই আদালত কী করবে? সব প্রসিডিং স্টে করেছিল শীর্ষ আদালত।’ এরপর সিবিআই-এর আইনজীবী যুক্তি দেখান যে, ‘পাঁচ বছরে অনেকে অবসর নিয়েছেন। আমরা সুপ্রিম কোর্টে পার্টি ছিলাম না। বিচারপতি হাতে তুলে দিলেন। তাই সিবিআই তদন্ত বন্ধ করতে চায়।’ দুই পক্ষের সওয়াল-জবাব শেষে হাই কোর্ট নিয়োগ দুর্নীতির তদন্তকারী দল সিট ভেঙে দেওয়ার সিবিআইয়ের আবেদন মামলা ডিলিস্টেড করে। এক্ষেত্রে আইনি বিশেষজ্ঞ ও আদালত সূত্রে জানা গিয়েছে, শুনানির নির্ধারিত দিনে সংশ্লিষ্ট বিচারপতির এজলাস না বসা কিংবা উভয় পক্ষের আইনজীবীর সময় প্রার্থনার কারণে সাময়িকভাবে মামলাটি তালিকায় স্থান পেল না বা এও হতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) পক্ষ থেকে মামলার সাম্প্রতিক রিপোর্ট, স্টেটাস রিপোর্ট বা প্রয়োজনীয় চার্জশিটের নথি সময়মতো আদালতে জমা দেওয়া হয়নি।

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা, জমি দেবে সরকার, বড় ঘোষণা শুভেন্দুর

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

ভাড়া নিয়ে বিবাদ, প্রকাশ্য রাস্তায় চালকের সঙ্গে হাতাহাতি দুই তরুণীর

নাবালিকা স্ত্রী বাচ্চা প্রসব করতেই গ্রেফতার স্বামী, চাঞ্চল্য বাগদায়

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা