ইডির মামলায় জামিন অয়ন শীলের, মিলল না জেলমুক্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অর্পিতা মুখোপাধ্যায় এবং কুন্তল ঘোষের পর নিয়োগ দুর্নীতি মামলার জামিন পেলেন অয়ন শীল।  সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ  তাঁকে ইডির মামলায়  জামিন দেন। তবে অয়ন শীলকে সিবিআই গ্রেফতার করেছিল। তাই এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না অয়ন শীল।

সোমবার বিচারপতি শুভ্রা ঘোষ ১০ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে  অয়ন শীলের জামিন মঞ্জুর করেছেন। সেইসঙ্গে আদালত স্পষ্টভাবে তাঁকে জানিয়ে দিয়েছে, পাসপোর্ট জমা রাখতে হবে অয়ন শীলকে। আর সেই শর্তেই এদিন ইডির মামলায় তিনি ছাড়া পান।  বলা বাহুল্য, ২০২৩ সালে ২০ মার্চ ইডির হাতে গ্রেফতার হন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ প্রোমোটার অয়ন। চুঁচুড়ার জগুদাস পাড়ার বাড়ি, ফ্ল্যাট এবং অফিসে ইডির তল্লাশির পর তাঁকে গ্রেফতার করে।

সেইসময় , অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিতে পুর দুর্নীতি মামলারও একাধিক নথি পেয়েছিলেন তদন্তকারীরা, সামনে উঠে এসেছিল এমনই তথ্য। আর তাতেই   ইডির গ্রেফতারির পরেই  পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তে নাম জড়ায় অয়ন শীলের । এরপরেই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  এ বার ইডির মামলায় জামিন পেলেন অয়ন শীল । তবে কবে তাঁর জেল মুক্তি হবে সেটাই এখন মূল দেখার বিষয়।

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

দিদা-ঠাকুমার হেঁশেলের হারানো পদ, বানিয়ে ফেলুন আদা মাগুরের এই সুন্দর রেসিপি

এনআরএসে শৌচাগার থেকে উদ্ধার নার্সের রহস্যজনক দেহ, আত্মহত্যা নাকি খুন, উঠছে প্রশ্ন!

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকুলিয়ায় গ্রেফতার ১

বদলের বাংলায় কলকাতায় রবিবার মেগা কর্মসূচি, আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা

গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখছেন? অজান্তেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?