গায়ে লাগাতে চান না কাদা, ফেরত দিতে চান ৭০ লক্ষ টাকা, নজরে ঋতুপর্ণা

শোনা যাচ্ছে, ঋতুপর্ণা ED-কে ৭০ লক্ষ টাকা ফেরত দিয়ে দিতে চান। ED সূত্রে তা স্বীকারও করে নেওয়া হয়েছে। রেশন দুর্নীতির ঘটনায় নউজরে ঋতুপর্ণা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর গায়ে দুর্নীতির কোনও দাগ নেই। কেউ আঙুল তুলে একটা কথাও বলতে পারবে না কোনওদিন। আর তাই বিতর্কে না গিয়ে ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান রেশন দুর্নীতি(Ration Distribution Scam) কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta)। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে দাবি করেছিলেন ED’র আধিকারিকেরা। সেই সূত্রেই জানা গিয়েছিল, অভিযুক্তের সঙ্গে প্রায় কোটির অঙ্কে আর্থিক লেনদেন হয়েছে একটি সংস্থার, যার প্রোপ্রাইটর হিসাবে নাম রয়েছে অভিনেত্রী ঋতুপর্ণার। সেই লেনদেন সম্পর্কে জানতেই ঋতুপর্ণাকে তলব করে ED। ৫ জুন তাঁকে তলব করা হয়েছিল। যদিও সে দিন ঋতুপর্ণা সিজিওতে হাজিরা দেননি। দিয়েছিলেন পরে বিদেশ থেকে ফিরে। এখন শোনা যাচ্ছে, ঋতুপর্ণা ED-কে ৭০ লক্ষ টাকা ফেরত দিয়ে দিতে চান। 

গত জুন মাসের ১৯ তারিখে কলকাতা(Kolkata) লাগোয়া সল্টলেকের CGO Complex-এ ED’র কার্যালয়ে হাজিরা দিয়েছিলেন ঋতুপর্ণা। ৫ ঘণ্টা পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর থেকে বার হন তিনি। সেখান থেকে বেরিয়ে অভিনেত্রী দাবি করেছিলেন, রেশন দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তবে তাঁর কাছে যা নথি চাওয়া হয়েছিল, তা তিনি তদন্তকারীদের হাতে তুলে দিয়ে এসেছেন। এদিন অর্থাৎ ২ জুলাই সামনে এল, তিনি ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ED’র কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পরই নাকি এটা জানিয়ে দেন ঋতুপর্ণা। এদিন ED’র তরফে সেই ঘটনার কথা স্বীকারও করে নেওয়া হয়েছে। আর এই ঘটনা প্রমাণ করে দিল, টলিউডে ঢুকেছে রেশন দুর্নীতির টাকা।

রেশন দুর্নীতির ঘটনায় আদালতের নির্দেশেই তদন্ত করতে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। সেই সূত্রেই তাঁদের হাতে গ্রেফতার হন ব্যবসায়ী বাকিবুর রহমান। আবার বাকিবুরের বাড়ি থেকে উদ্ধার হওয়া চিরকুট ধরে ED’র আধিকারিকেরা হানা দেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। পরে গ্রেফতারও হন তিনি। এর পাশাপাশি আরও কয়েকজন এই মামলায় গ্রেফতার হন। সূত্রের দাবি, বাকিবুরের সঙ্গেই ঋতুপর্ণার আর্থিক লেনদেনের ঘটনা জানতে পারেন ED’র আধিকারিকেরা। তবে সেই লেনদেন হয় বাকিবুরের Film Production কোম্পানির সঙ্গে ঋতুপর্ণার সংস্থার। সেই লেনদেনের পরিমাণ ছিল ৭০ লক্ষ টাকা। সেই টাকার এখন ফেরত দিতে চান ঋতুপর্ণা।

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের