বেহালায় তিনিটি গাড়িতে ধাক্কা বেপরোয়া বাসের, আহত ৪ পড়ুয়া-সহ ৭

মঙ্গলবার সকালে বেহালার বকুলতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে। গোটা ঘটনায় আহত হয়েছেন ৪ স্কুল পড়ুয়া-সহ ৭ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে আবার বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা।  মঙ্গলবার সকালে বেহালার বকুলতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে। গোটা ঘটনায় আহত হয়েছেন ৪ স্কুল পড়ুয়া-সহ ৭ জন। ঘটনার পর থেকে ওই বাসের চালক পলাতক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেহালার বকুলতলায় একটি যাত্রীবাহী বাস প্রথমে স্কুলের একটি পুলকারে ধাক্কা মারে। এর পর যাত্রীবোঝাই অট এবং এজকটি ক্যাবে ধাক্কা মারে। এমন ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন প্রত্যক্ষদর্শীরা। আহত হয়েছেন ৪ স্কুল পড়ুয়া-সহ ৭ জন। স্থানীয়দের অভিযোগ, ওই বাসের চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

স্থানীয়দের দাবি, মঙ্গলবার প্রায় সকাল আটটা নাগাদ একটি বাস বেপরোয়া গতিতে বেহালা চৌরাস্তা থেকে শিবরামপুরের দিকে যাচ্ছিল। ১২সি/১ রুটের যাত্রীবোঝাই ওই বাসটি বকুলতলার কাছে নতুনপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর প্রথমে সেটি একটি স্কুলের পড়ুয়া বোঝাই পুলকারে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে পুলকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ওই পুলকারে থাকা ৪ স্কুল পড়ুয়া জখম হয়। তাদের মাথায় চোট লেগেছে বলে জানা গিয়েছে। স্থানীয়রা ওই পুলকারের চালক এবং পড়ুয়াদের উদ্ধার করেন। পুলকারের চালকের পায়ে চোট লেগেছে বলে খবর। পুলকারে ধাক্কা মারার পর বাসটি ধাক্কা মারে একটি অটোতে। গুরুতরভাবে জখম হয়েছেন অটোর চালক এবং এক মহিলা যাত্রী। অটোতে ধাক্কা মারার পর একটি যাত্রিওবাহী অ্যাপ ক্যাবেও ধাক্কা মারে সেই বাস। যে বাসতি ধাক্কা মারে গাড়িগুলিতে সেই বাসের মধ্যে থাকা বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।

অন্যদিকে সকাল সকাল এমন দুর্ঘটনার দৃশ্য চোখের সামনে দেখার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত হয়ে একদল লোক বাসটিতে ভাঙচুর চালায়। ঘটনার খবর যায় থানায়। পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। পাশাপাশি ওই পলাতক বাস চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন পঞ্জাবি গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের