Loading live market data...
Loading active stocks...
Connecting...

সপ্তাহের শুরুতেই দুঃসংবাদ, শহরে সরকারি বাসের গতির বলি বাইক আরোহী

Share:

নিজস্ব প্রতিনিধি : সপ্তাহের শুরুতেই শহর কলকাতায় দুর্ঘটনা। সরকারি বাসের গতির বলি হলেন এক বাইক আরোহী। সোমবার অফিস যাওয়ার সময়ে বাঙুর অ্যাভিনিউয়ে ভিআইপি রোডের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। সরকারি বাসের পিছনের চাকাতে পিষ্ট হয়ে বাইক আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের নাম দেবরাজ দাস। উল্টোডাঙার বাসিন্দা বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, সকাল সোয়া ৮টা নাগাদ বাঙুর অ্যাভিনিউয়ে ভিআইপি রোডের ওপরে দুর্ঘটনাটি ঘটে। বারাসাত থেকে গড়িয়া যাচ্ছিল এসি-৩৭ রুটের একটি বাস। অন্যদিকে, কেষ্টপুর থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিলেন ওই বাইক আরোহী। অফিস টাইমে রাস্তায় থাকে ট্রাফিক।  আচমকাই বাঙুর অ্যাভিনিউয়ে ভিআইপি রোডে সরকারি বাসটি পিছন থেকে বাইক আরোহীকে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে ডিভাইডারে। টাল সামলাতে না পেরে তারপরেই বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে যান বাইক আরোহী। এরপরেই ঘাতক বাসটির পিছনের চাকা পিষে দেয় ওই বাইক আরোহীকে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছে।   মৃতের পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল। বাইক থেকে পড়ে যাওয়ার পরেই মাথায় চোট পেয়েছেন ওই বাইক আরোহী। দুর্ঘটনার সময় গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে বাইক আরোহীকে পিষে দেয় ঘাতক বাস। ঘটনাটি চোখের সামনে দেখে দ্রুত ছুটে আসেন পথচারিরা। তাঁরাই আহত যুবককে উদ্ধার করে। তাঁরাই তাঁকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশ সূত্রে খবর, সরকারি বাসের চালককে ও বাসটিকে আটক করেছে লেকটাউন থানার পুলিশ।

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

মদ্যপান করেছেন কিনা পরীক্ষা করায় পুলিশের ওপর কাস্ত নিয়ে চড়াও যুবক

মোদিশ্রী রসগোল্লা থেকে শঙ্খপদ্ম সন্দেশ, ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে নজর কাড়ছে বাংলার মিষ্টি

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ