মমতার বাড়িতে যাবেন রোনাল্ডিনহো, দেবেন জার্সি উপহার

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালিঘাতের বাড়িতেই তাঁর সঙ্গে দেখা করতে আসছেন ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহো। দেবেন জার্সি উপহার।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসকদের পরামর্শে এবার নিজের বাড়িতেই পুজো কাটাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বাড়ি থেকেই ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধনও শুরু করে দিয়েছেন তিনি। এই অবস্থায় তাঁর সঙ্গে কালিঘাটের বাড়িতেই দেখা করতে আসছেন ব্রাজিলিয়ান ফুটবলার(Brazilian Footballer) রোনাল্ডিনহো(Ronaldinho)। আগামিকাল অর্থাৎ ১৬ অক্টোবর কলকাতায়(Kolkata) পা পড়তে চলেছে এই বিশ্বকাপারের। শহরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। সেই সফরসূচির মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন রোনাল্ডিনহো। কলকাতায় প্রাক্তন সেলেকাও তারকাকে আনতে চলেছেন স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত। তিনিই সোশাল মিডিয়ায় জানিয়েছেন, কলকাতা সফরের মধ্যে রোনাল্ডিনহোর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। রোনাল্ডিনহো মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসাবে আনছেন ব্রাজিলের জার্সি(Brazil Jersey), যা পরে তিনি বিশ্বকাপ খেলেছেন। সেই উপহার তিনি তুলে দেবেন বাংলার মুখ্যমন্ত্রীর হাতে।

দিন কয়েক আগে অবশ্য রোনাল্ডিনহো নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তিনি কলকাতায় আসছেন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে। সেই সাক্ষাতে তিনি বাংলার ‘দিদি’র হাতে নিজের জার্সি উপহার তুলে দেবেন তিনি। এই সাক্ষাতের সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন বলেও জানান রোনাল্ডিনহো। শুধু তাই নয়, রোনাল্ডিনহো এটাও জানিয়েচ্ছিলেন যে, বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে ক্রিকেট শেখার ইচ্ছা রয়েছে তাঁর। রোনাল্ডিনহো যেহেতু দুর্গাপুজোর সময় কলকাতায় আসছেন, তাই শহরে এসে বেশ কয়েকটি বিখ্যাত পুজো মণ্ডপেও যাবেন তিনি। যা ঠিক হয়েছে তাতে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আহিরীটোলা যুবক বৃন্দ, বারুইপুর, গ্রিন পার্ক ও রিষড়াতে যাবেন এই ব্রাজিলের এই প্রাক্তন ফুটবল তারকা। ডায়মন্ডহারবার এফসির মাঠে একটি প্রীতি ম্যাচে অংশ নেওয়ার কথা তাঁর। কলকাতায় পা রেখে একাধিক চ্যারিটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। এই অনুষ্ঠানে গিয়ে ফুটবলের প্রচার করবেন। এরপর যাবেন তাঁর ফুটবল অ্যাকাডেমিতেও।

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে

ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর পরিণতি! জামিন পাওয়া গ্যাংস্টারকে কুপিয়ে খুন অন্য গ্যাংস্টারের

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?