বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগামিকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও বৃষ্টি, কখনও প্রখর রোদ। গত কয়েকদিন ধরেই আবহাওয়ার এমন খামখেয়ালির চোটে নাজেহাল অবস্থা জনজীবনের। তবে সকাল হোক বা বিকেল সঙ্গে রাখতেই হবে ছাতা, নয়তো রোদ বা বৃষ্টির থেকে রক্ষা করার কেউ নেই। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এদিকে উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলিতে। ফলে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগামিকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। যার ফলে সমুদ্র উত্তাল থাকবে। এছাড়া আগামিকাল তথা শুক্রবার (১১ সেপ্টেম্বর) দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির জেরে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আগামিকাল ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। বাকি জেলাগুলির দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।
পাশাপাশি দক্ষিণবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর-সহ ৫ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে হলুদ সতর্কতাও রয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কলকাতায় এই সময়ে আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামিকাল দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া। তবে সপ্তাহান্তে কলকাতায় বৃষ্টির আশঙ্কা নেই। ফুরফুরে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আকাশ পরিষ্কার থাকবে। 

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে