রাস্তা পার হচ্ছিলেন মহিলা, যমের মতো এসে পিষে দিল বাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাস্তা পার হতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার এক মহিলা। প্রথমে বাসের ধাক্কা, তার পর চাকায় পিষে মৃত্যু। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানার অন্তর্গত শিলপাড়ার ডায়মন্ড হারবার রোডে। মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। দুর্ঘটনায় ঘাতক ১২সি রুটের বাসটিকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে শিলপাড়ায় ডায়মন্ড হারবার রোড পার হচ্ছিলেন ওই মহিলা। সেই সময় রাস্তার সিগন্যাল বন্ধ ছিল। মহিলা রাস্তার মাঝামাঝি পৌঁছনোর পর আচমকাই সিগন্যাল খুলে যায়। ঠিক সেই সময় ঠাকুরপুকুরের দিক থেকে দ্রুত গতিতে একটি ১২সি রুটের বাস এগিয়ে আসে। অভিযোগ, গতি বেশি থাকায় বাসটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সজোরে মহিলাকে ধাক্কা মারে বাসটি। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। এরপর বাসের চাকায় পিষে যান ওই মহিলা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে দ্রুত বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ চলন্ত ট্রেনে ‘গর্ভবতী’ মহিলাকে ধর্ষণ, আলিপুরদুয়ারের পাকড়াও অভিযুক্ত

 কয়েক দিন আগেই বেহালার শিমুলতলায় দুই বাসের রেষারেষির জেরে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। তারও আগে বেহালা চৌরাস্তায় লরির চাকায় পিষে এক ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। একের পর এক দুর্ঘটনায় প্রশ্নের মুখে শহরের পথ নিরাপত্তা। সচেতনতা বাড়াতে কলকাতা জুড়ে চলছে ‘সেফ ড্রাইভ, সেফ লাইভ’ কর্মসূচি।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল