সল্টলেকে দু’নম্বর গেটের সামনে দুটি বাসের রেষারেষিতে তৃতীয় শ্রেণীর পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি,বিধান নগর: সল্টলেক ২ নম্বর গেটের সামনে পথ দুর্ঘটনা , প্রাণ গেল তৃতীয় শ্রেণীর এক ছাত্রের।এক স্কুল পড়ুয়া সহ আহত হয় মোট দু ‘জন ।  এর আগে বেহালা ও বাঁশদ্রোণীতে পরপর দুটি পথ দুর্ঘটনায় দু’জন ছাত্রের মৃত্যু হয়েছিল। মঙ্গলবার দুপুরে সল্টলেকের ২ নম্বর গেটের(Saltlake 2 No Gate) সামনে এই পথ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে রেখে রাস্তা অবরোধ করে। পরে পুলিশ এসে অবরোধ আলোচনার মাধ্যমে সরিয়ে দেয়। দুটি বাস আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সল্টলেক লাগোয়া বেসরকারি স্কুলের পড়ুয়াদেরকে নিয়ে বাড়ি ফিরছিলেন অভিভাবক ।সেই সময় সল্টলেক ২ নম্বর গেটের দিকথেকে ২১৫ – এ রুটের দুটি বাস রেষারেষি করছিল । বাস দুটি উল্টোডাঙার(Ultadanga) দিকে যাচ্ছিল।এই সময় ঘটে এই দুর্ঘটনাটি। জানা গিয়েছে, সেই সময় ওই দুটি বাস রেষারেষি করতে গিয়ে স্কুটিকে ধাক্কা মারে। ফলে গুরুতর আহত হন তারা। আহত অভিভাবক সহ তাদেরকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় উল্টোডাঙ্গা অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে। সেখানে এক পড়ুয়ার অবনতি হওয়ার ফলে তাকে রেফার করা হয় অন্যত্র।

কিন্তু সেখানেই ওই তৃতীয় শ্রেণীর পড়ুয়ার মৃত্যু হয়। প্রত্যক্ষ দর্শীদের অভিযোগ যেখানে এই দুর্ঘটনাটি ঘটে সেখানে মঙ্গলবার দুপুরে ট্রাফিক পুলিশ ছিল না। ঘাতক বাসের এক যাত্রী জানান তিনি বাস যখন দ্রুত গতিতে চালানো হচ্ছিল বারবার কন্ডাক্টারকে আসতে চালানোর জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু তার কথায় কোন গুরুত্ব দেওয়া হয়নি। একই রুটের অপর একটি বাস পিছনে চলে এলে গতি বাড়িয়ে দেয় আরো। আর তাতেই সল্টলেক দু’নম্বর গেটের সামনে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। অকালে প্রাণ যায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রের।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল