খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

Share:

নিজস্ব প্রতিনিধি: খাবারের গুণমান নিয়ে অভিযোগের জেরে মঙ্গলবার সল্টলেকের আইবি ব্লকের একটি শপিং মলে অভিযান চালাল বিধাননগর পুরসভা, খাদ্যসুরক্ষা দফতর এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ দল। তল্লাশিতে একটি চাটের দোকানে অনিয়মের অভিযোগ ওঠে। পরিস্থিতি খতিয়ে দেখে দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি একটি কেকের দোকান থেকে উদ্ধার হয়েছে মেয়াদ পেরিয়ে যাওয়া পেস্ট্রি।

অভিযানকারী আধিকারিকদের নজরে আসে চাটের দোকানটির খাবার তৈরির প্রক্রিয়া। অভিযোগ, খাবারে এমন কিছু রাসায়নিক ব্যবহার করা হচ্ছিল, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং খাদ্য হিসেবে ব্যবহারের উপযোগী নয়। বিষয়টি সামনে আসার পরই দোকানটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই মলের অন্য একটি কেকের দোকানেও তল্লাশি চালান আধিকারিকেরা। সেখানে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ পেস্ট্রি পাওয়া যায় বলে সূত্রের খবর। শুধু তাই নয়, প্যাকেট বা খাবারের গায়ে সেগুলি কবে তৈরি হয়েছে এবং কতদিন পর্যন্ত খাওয়া নিরাপদ, সেই তথ্যও উল্লেখ করা ছিল না বলে অভিযোগ। খাদ্যসুরক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সংশ্লিষ্ট দোকানের মালিককে ইতিমধ্যেই নোটিস দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর তার রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্ট খতিয়ে দেখার পরই দোকানটি ফের চালু করার অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন: মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

খাদ্যসামগ্রীর গুণমান এবং ব্যবসায়িক অনিয়মের বিরুদ্ধে রাজ্যজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। সোমবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ‘ক্রেতা সুরক্ষা সপ্তাহ’। হগ মার্কেট বা নিউ মার্কেট চত্বরে কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অসাধু ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। ফ্ল্যাট সংক্রান্ত প্রতারণা থেকে শুরু করে সবজি ও মাছে ক্ষতিকর রং ব্যবহার, ওজনে কারচুপি কিংবা খাদ্যসামগ্রীতে অনিয়ম কোনও ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে না বলে প্রশাসনের তরফে বার্তা দেওয়া হয়েছে। সেই নির্দেশের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ধারাবাহিক অভিযান। সল্টলেকের শপিং মলে মঙ্গলবারের তল্লাশিও সেই অভিযানেরই অংশ বলে জানা গিয়েছে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস