West Bengal Orthopedic Association থেকে বহিষ্কৃত সন্দীপ ঘোষ

রাজ্যের অর্থোপেডিক চিকিৎসকদের সংগঠন West Bengal Orthopedic Association বা WBOA থেকে বার করে দেওয়া হল সন্দীপ ঘোষকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বড় ধাক্কা ধেয়ে এল কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের(R G Kar Medical College and Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের(Sandip Ghosh) দিকে। তাঁকে বহিষ্কার করে দিল রাজ্যের অর্থোপেডিক চিকিৎসকদের সংগঠন West Bengal Orthopedic Association বা WBOA। আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায়(Woman Doctor Rape and Murder Incident) তিনি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁর সঙ্গে সংগঠন কোনও সম্পর্ক রাখবে না বলে WBOA’র তরফে জানিয়ে দেওয়া হয়েছে। সংগঠনের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর জি কর কাণ্ডে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপের সঙ্গে কোনও সম্পর্ক রাখা হবে না। তিনি সংগঠনের কোনও কনভেনশনে যোগ দিতে পারবেন না। সংগঠন সম্পর্কে কোনও মন্তব্য করতে পারবেন না বা পরামর্শও দিতে পারবেন না। শুধু তাই নয়, আর জি কর কাণ্ডে তাঁর অবস্থান ও ব্যাখ্যাও জানতে চেয়েছে সংগঠন। গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় কলকাতার যাদবপুরে কেপিসি মেডিকেল কলেজে বৈঠকে বসেছিলেন সংগঠনের নেতৃত্ব। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।  

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীকে অশালীন মন্তব্যের দায়ে গ্রেফতার যুবক

আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শুরু থেকেই সিবিআইয়ের নজরে রয়েছেন সন্দীপ। তদন্তভার হাতে নেওয়ার পর মাঝ রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে যান সিবিআইয়ের আধিকারিকরা। আপাতত পর পর দুদিন সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন সন্দীপ। রবিবার ফের তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স ভেঙে দেওয়া হয়। এই বিষয়ে তিনি কী কী জানেন তা জানতে চাওয়া হয় সন্দীপের কাছে। এছাড়াও অপরাধের ঘটনা ঘটার পর কার কার সঙ্গে তিনি বৈঠক করেছেন সে সম্পর্কেও সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়তে হয় প্রাক্তন অধ্যক্ষকে। ইতিমধ্যেই সিবিআই সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময়ে সন্দীপের বয়ানের বিস্তর অসঙ্গতি মিলেছে। সিবিআই আধিকারিকেরা নিশ্চিত তিনি বড় কিছু লুকাতে চাইছেন। কার্যত নিজের বয়ানেও বার বার বদল আনছেন সন্দীপ। যা তিনি গত পরশু বলেছেন, তা গতকাল অস্বীকার করেছেন। এদিন আবার সম্পূর্ণ অন্য কথা বলছেন। আর এই সব দেখে অনেকেরই অনুমান আজ কালের মধ্যেই হয়তো সন্দীপকে গ্রেফতার করতে পারে সিবিআই।

আরও পড়ুন, নন্দীগ্রামে মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় গ্রেফতার ১ বিজেপি কর্মী

উল্লেখ্য, আর জি কাণ্ডের জেরে দেশজুড়ে সংগঠিত হচ্ছে প্রতিবাদ আন্দোলন। আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে আগেই অধ্যক্ষর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল সন্দীপ ঘোষকে। আদালতের নির্দেশে তাঁকে ১৫ দিনের ছুটিতেও পাঠিয়েছে রাজ্য। তবে এটা এখনও পরিষ্কার নয়, সিবিআই সন্দীপকে গ্রেফতার করবে কী করবে না। তবে যে পথেই জল গড়াক না কেন, WBOA সাফ জানিয়ে দিয়েছে, সন্দীপের কাছে সংগঠনের তরফে যা যা জানতে চাওয়া হয়েছে তা আগামী ৩০ দিনের মধ্যে জানাতে হবে। না হলে সংগঠন তার মতো করেই সিদ্ধান্ত নেবে। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অ্যাসোসিয়েশনের ব্যানারও  ব্যবহার করতে পারবেন না সন্দীপবাবু। সন্দীপের বিরুদ্ধে প্রকৃত ঘটনা আড়ালের অভিযোগ আগেই এনেছিলেন ডাক্তারি পড়ুয়ারা এবং নির্যাতিতার পরিবার। এখন দেখার বিষয় সন্দীপকে টানা জেরা করে সিবিআই নতুন কোনও তথ্য পাচ্ছে কিনা।

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন