নিয়োগকাণ্ডে ইডি’র মামলায় এবার শান্তনুকে জামিন দিল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতির মামলায় জামিন পেলেও আইনের যাঁতাকল থেকে এখনও বেরোতে পারেননি হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। ইডির তরফে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। সম্প্রতি শান্তনুকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চ শান্তনুকে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার নির্দেশ দেয়। ইডির হাত থেকে সাময়িক মুক্তি পেলেও শান্তনুকে নিশানা করে রেখেছে সিবিআই। মঙ্গলবার দিনই তাঁকে সিবিআই আদালতে হাজির করানোর কথা।

সুজয়কৃষ্ণ ভদ্র এবং শান্তনুকে আদালতে হাজির করানোর জন্য আবেদন করেছিল সিবিআই। বিশেষ আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। ফের মঙ্গলবারই দুজনকে হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম পান্ডা হিসাবে উঠে আসে শান্তনুর নাম। ২০২৩ সালের ১০ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। এরপর শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একটি তালিকা উদ্ধার করেন ইডি আধিকারিকরা। সেই তালিকায় রাজ্যের ১৭টি জেলার ৩৪৬ জন প্রার্থীর নাম ছিল বলে জানা গিয়েছে।

ইডির চার্জশিটে শান্তনুর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনা হয়েছিল। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়, ২৬ জন প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় ১কোটি ৩৯লক্ষ টাকা পেয়েছিলেন শান্তনু। তবে আইনি সমস্যা এড়াতে বিভিন্ন নামে অ্যাকাউন্ট খুলে সেই কালো টাকা সাদা করার চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আপাতত ইডির তরফ থেকে জামিন পেলেন শান্তনু। তবে তাঁকে হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে সিবিআই ফলে আগামীতে এই বহিষ্কৃত তৃণমূল নেতার সঙ্গে কি ঘটতে চলেছে তা কারোর জানা নেই। দলীয় নেতৃত্বদের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দুর্নীতির সঙ্গে যুক্ত কোনও ব্যক্তিকে সমর্থন করবে না দল। ফলে এখনই শান্তনু বন্দোপাধ্যায়কে কোনওভাবেই বিপদমুক্ত বলা যাচ্ছে না।

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব সূর্যবংশীর বড় রেকর্ডের পর জয়ের কাছাকাছি রাজস্থান রয়্যালস

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ