সুখবর!  শিয়ালদহ শাখায় এবার মিলবে ১২ কামরার ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিয়ালদহ যাত্রীদের জন্য সুখবর। এবার শিয়ালদহের সব শাখাতেই মিলবে  ১২ কামরার ট্রেন । জানা গিয়েছে, লোকসভা নির্বাচন শেষ হওয়ার এক মাসের মধ্যেই সব শাখাতে চলবে ১২ কামরার ট্রেন। তবে কবে থেকে চলবে তা এখন জানা যায়নি।

বর্তমানে শিয়ালদহ দক্ষিণ, শিয়ালদহ মেন অর্থাৎ শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর এবং শিয়ালদহ উত্তর অর্থাৎ শিয়ালদহ-বনগাঁ বিভাগে ট্রেন চলে। তবে শিয়ালদহ দক্ষিণের সমস্ত ইএমইউ ট্রেনকে ১২ বগির করে দেওয়া হলেও বাকি দুই বিভাগের সব ট্রেন ৯ বগি থাকে। এবার থেকে সেটি বেড়ে হবে ১২।

যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। তবে কামরা বাড়ার সঙ্গে সঙ্গে দৈঘ্য বড় হবে। আর  শিয়ালদহ মেন ও উত্তর শাখার সব স্টেশনের দৈর্ঘ্যে ততটা বড় নয়।  সেই জন্য চলছে প্ল্যাটফর্ম বাড়ান কাজ। পাশাপাশি চলছে সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ, সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের বদলে নন ইন্টারলকিং সংক্রান্ত কাজও। জানা গিয়েছে বর্তমানে শিয়ালদহের ৪ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির  কাজ শেষ হয়েছে। তবে ১,২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মে চলছে কাজ। জোরকদমে চলছে প্রস্তুতি। একথায় এই কামরা বৃদ্ধির ফলে বেশ সুবিধাই হবে যাত্রীদের।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?