পুজোর মরশুমে শিয়ালদহ ডিভিশনের নতুন উপহার আরও একটি লোকাল ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর আগে আবার নতুন উপহার দিচ্ছে শিয়ালদহ ডিভিশন । আরো একটি নতুন লোকাল ট্রেন উপহার দেওয়া হচ্ছে। আগামী ২২ সেপ্টেম্বর সোমবার থেকে এই নতুন ট্রেনটি পরিষেবা দেবে। উৎসবের মরশুমে নয়া উপহার পূর্ব রেলের। এই নতুন ট্রেনটি ৩১৩৪৩ আপ বিধাননগর রোড থেকে কল্যাণী পর্যন্ত যাবে। ট্রেনটি বিধাননগর রোড(Bidhannagar Road) থেকে সন্ধ্যা সাতটা বেজে ২৭ মিনিটে ছাড়বে এবং রাত আটটা বেজে ৩৬ মিনিটে কল্যাণী(Kalyani) পৌঁছবে। এই ট্রেনটি সকল স্টেশনে স্টপেজ দেবে। এরপর ট্রেনটি রাত আটটা বেজে ৫৫ মিনিটে কল্যাণী থেকে ছাড়বে এবং রাত ১০টা বেজে ১৯ মিনিটে শিয়ালাদহ এসে পৌছবে।

এই নতুন বিশেষ লোকাল ট্রেনটি প্রতি সপ্তাহের ফোন থেকে শনিবার পর্যন্ত পরিষেবা দেবে। রবিবার বা ছুটির দিনে এই ট্রেনটি চলবে না। মূলত অফিস যাত্রীদের বিশেষত সল্টলেক নিউ টাউন এর যাত্রীদের কল্যাণী পর্যন্ত পৌঁছে দিতে এই বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেলের(Eastern Rail) শিয়ালদহ ডিভিশন। এর আগে শিয়ালদহ ডিভিশনে একাধিক এসি লোকাল ট্রেন চালু করা হয়েছে। সম্প্রতি শিয়ালদা ডিভিশনে ডিআরএম(DRM) স্পষ্ট জানিয়েছেন যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ধীরে ধীরে ওই ডিভিশনে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

শুধু তাই নয়, মেট্রোর সঙ্গে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনের সংযুক্তিকরণ করে স্মার্ট কার্ড চালু করা হবে। যাতে যাত্রীরা একই কার্ড ব্যবহার করে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবায় অতি দ্রুত গন্তব্যস্থলে পৌঁছতে পারেন। যত দিন যাচ্ছে শিয়ালদহ ডিভিশনে মেট্রো পরিষেবা বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের চাপ বাড়ছে। তাই সেই কথা মাথায় রেখে ওই ডিভিশনে লোকাল ট্রেনের সংখ্যাও ধীরে ধীরে বাড়ানো হচ্ছে।

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত