বঙ্গে এবারেও অধরা থাকবে কড়া শীত, জানিয়ে দিল IMD

খারাপ খবর শুনিয়েছেন দিল্লির মৌসম ভবনের আধিকারিকেরা বা IMD’র আধিকারিকেরা। কড়া শীত এবারেও অধরা থাকছে বঙ্গবাসীর জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক বছর ধরেই বাংলায়, বিশেষ করে কলকাতা(Kolkata) ও শহরতলি এলাকায় কড়া শীতের(Winter) দেখা মিলছেই না। বরঞ্চ পর পর দুইবছর শীতের পথে হাঁটা হতে দেখা গিয়েছে মেঘ ও বৃষ্টিকে। সেই মেঘ আর বৃষ্টির জন্য যেমন পশ্চিমী ঝঞ্ঝা(Western Disturbance) দায়ী ছিল তেমনি দায়ী ছিল বঙ্গোপাসাগরের বুকে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ। কখনও কখনও মধ্যভারতে তৈরি হওয়া উচ্চচাপ বলয়ও বাংলায় শীতের বুকে গরম বাড়িয়েছে। এবছর যখন ভোরের দিকে বা একটু বেশি রাতের দিকে শীত শীত ভাব অনুভূত হচ্ছে, তখন শীত বিলাসী বাঙালির মুখে প্রশ্ন প্রশ্ন ঘুরছিল, এবারে কবে থেকে মিলবে শীত আর সেই শীত কতটা কড়া মিলবে? সেই প্রশ্নের উত্তরেই কিন্তু খারাপ খবর শুনিয়েছেন দিল্লির মৌসম ভবনের আধিকারিকেরা বা IMD’র আধিকারিকেরা। কড়া শীত এবারেও অধরা থাকছে বঙ্গবাসীর জন্য।

কী বলছেন IMD’র আধিকারিকেরা? তাঁরা জানিয়েছেন, এবারেও বাংলায় মিলবে না কড়া শীত। নেপথ্যে এল নিনোর(El Nino) দাপট। সেই কারণেই উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ বাদ দিয়ে তাপমাত্রা গোটা শীতের মরশুমে স্বাভাবিকের থেকে ওপরেই থাকবে। শুধু বাংলাই নয়, ভারতের অধিকাংশ অঞ্চলে সামান্যর থেকে কিছুটা বেশি তাপমাত্রা থাকবে শীতের মরশুমে। পশ্চিম ভারত, মধ্য এবং উত্তর-পশ্চিম ভারত ও পূর্বদিকেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরেই থাকবে। এর অন্যতম প্রধান কারণ এল নিনোর সঙ্গে রয়েছে বিষ্ণ উষ্ণায়নের মারাত্মক প্রভাব। সেই কারণেই নভেম্বরে অধিকাংশ রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরেই থাকবে। তাঁদের আরও দাবি, উত্তর ভারতের কিছু অংশ, যেখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বেশি, সেখানে তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে। মূলত শুষ্ক শীত অনুভূত হবে দেশের সর্বত্র। এর জেরে শীতের মরশুমেও দিনের বেলাতেও গলদধর্ম অবস্থা তৈরি হতে পারে।

শুধু তাই নয়, আসন্ন শীতের মরশুমে এল নিনোর জেরে ভারতের বেশ কিছু অংশে ডিসেম্বর মাসে দিন এবং রাতের তাপমাত্রা অস্বস্তিকর জায়গায় পৌঁছবে। ওই সব জায়গায় ৭৫ থেকে ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে তিনমাসের মধ্যে শীত উধাও হওয়ার। প্রশান্ত মহাসাগরের ওপর উৎপন্ন হওয়া এই এল নিনো জলবায়ুর একটি স্বাভাবিক পরিস্থিতি হলেও এর প্রভাবে দেশের তাপমাত্রা বিরাট প্রভাব পড়বে। শীত দীর্ঘস্থায়ী হলেও তাপমাত্রা খুব একটা নিম্নমুখী হবে না বলেই আশঙ্কা। বাংলাতে পাহাড়ে এবং ডুয়ার্সে কিছুটা হলেও কড়া শীত মিললেও মিলতে পারে। কিন্তু উত্তরবঙ্গের বাকি এলাকা এবং মধ্যবঙ্গের জেলাগুলিতে রাত ভিন্ন কড়া শীত মিলবে না। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত কোনও কামড়ই বসাতে পারবে না বাঙালির গায়ে। সেই সঙ্গে থাকছে কুয়াশা ও বৃষ্টির সম্ভাবনাও।  

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক